ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • নতুন পরিচয়ে ববি

    নতুন পরিচয়ে ববি
    ইয়ামিন হক ববি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঢালিউডের অন্যতম লাস্যময়ী ও আবেদনময়ী অভিনেত্রী ইয়ামিন হক ববি। নায়িকা হিসেবে সুনাম অর্জনের পর তাকে প্রযোজক হিসেবেও দেখা গেছে। এবার আরও একটি নতুন পরিচয়ে আসছেন তিনি। জানা গেছে, ববির গল্পে নির্মাণ করা হচ্ছে ‘মাস্টারমাইন্ড’ নামের একটি সিনেমা। এটি নির্মাণ করবেন সৈকত নাসির।

    ববি জানান, এই সিনেমার গল্প ও কনসেপ্ট তার নিজের। করোনাকালে ঘরবন্দি থেকে কিছু গল্প ও কনসেপ্ট তৈরি করেছিলেন ববি। এরমধ্যে বাবা-মেয়ে আর স্বামী-স্ত্রীর থ্রিলিং কিছু ঘটনা নিয়ে গল্প সাজিয়েছেন এই নায়িকা। গল্পটা তার দেখা নয়, ইমাজিনেশন থেকে সৃষ্টি। সেই গল্পের সূত্র ধরে চিত্রনাট্য করছেন আবদুল্লাহ জহির বাবু।

    কর্পোরেট কালচার এবং আন্ডারওয়ার্ল্ড নিয়েই এই সিনেমার গল্প। গল্পটা নায়িকার হলেও, সিনেমাটি তাকে ঘিরে একদমই নয় বলে জানান ববি। নির্মাতা নাসির জানান, ‘মাস্টারমাইন্ড’ পুরোপুরি অ্যাকশন থ্রিলার গল্প। শুটিং প্ল্যান দুবাই, রামুজি ফিল্ম সিটি এবং বাংলাদেশ।

    উল্লেখ্য, নায়িকা ববি সিনেমায় প্রথমবার গল্প দিলেও এর আগে টেলিছবির গল্প দিয়েছেন তিনি। সম্প্রতি ‘পাপ পুণ্য’ ও ‘এবার তোরা মানুষ হ’ নামে দুটি সিনেমার শুটিং শেষ করেছেন ববি। তা ছাড়া ‘ময়ূরাক্ষী’ নামে আরেকটি সিনেমার কাজও প্রায় শেষ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ