ঢাকা শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • পটুয়াখালীতে কিস্তির অর্থ না পেয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধর তেলপাম্পে মিছিল নিয়ে এসে ইউএনওর ওপর হামলা, আহত বডিগার্ড মঠবাড়িয়ায় ট্রান্সমিটার চুরি করতে গিয়ে প্রাণ গেল যুবকের মহাসড়কের পাশ থেকে নিখোঁজ কাস্টমস কর্মকর্তার লাশ উদ্ধার নিপুণ রায়ের ঘরে ৬০০ ভরি স্বর্ণ, শিক্ষায়-সম্পদে এগিয়ে বিএনপি প্রার্থীরা বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র গভীর রাতে চট্টগ্রামে যুবকের ওপর দুর্বৃত্তদের গুলিবর্ষণ, প্রাণবিয়োগ পটুয়াখালীতে তরুণের কানের ভেতর ৯ দিন লুকানো ছিল ইয়াবা, অতঃপর পিরোজপুরে রোগী সেজে ডিজিএফআইয়ের ফাঁদ, দুই ভুয়া চিকিৎসককে জরিমানা বরিশাল সরকারি কলেজ শিক্ষার্থী হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেফতার
  • ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল চায় বিএনপি ও গণতন্ত্র মঞ্চ

    ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল চায় বিএনপি ও গণতন্ত্র মঞ্চ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল চায় বিএনপি ও তাদের আন্দোলনের সঙ্গী গণতন্ত্র মঞ্চ। রোববার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের লিয়াজোঁ কমিটির সঙ্গে বৈঠকের পর দলটির মহাসচিব মির্জা ফখরুল এই দাবি তুলে ধরেন। 

    জনমত দমিয়ে রাখতে সরকার সংবাদমাধ্যম নিয়ন্ত্রণ করছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, এ আইন বাতিলে একমত হয়েছে বিএনপি ও গণতন্ত্র মঞ্চ।

    উদাহারণ হিসেবে তিনি প্রথম আলোর প্রতিবেদক শামসুজ্জামান শামসকে গ্রেফতার এবং দৈনিকটির সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে মামলার কথা তুলে ধরেন। বলেন, এ সরকার অত্যন্ত সুপরিকল্পিতভাবে জনমত যাতে প্রকাশিত না হয় সে চেষ্টা করছে।

    ফখরুলের অভিযোগ, সংবাদপত্রের স্বাধীনতাকে দমন করবার জন্য ক্ষমতাসীনরা গত ১৪ বছর ধরে একই কায়দায় সাংবাদিকদের ওপর আক্রমণ করছে, হত্যা করেছে, নির্যাতন করেছে, গ্রেফতার করেছে, মিথ্যা মামলা দিয়েছে।

    ‘বিশেষ করে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টকে ব্যবহারকে সংবাদপত্রের যে স্বাধীনতা, সংবাদমাধ্যমের যে স্বাধীনতা তাকে তারা পুরোপুরিভাবে নিয়ন্ত্রণ করছে। ‘

    এ আইন বাতিলের দাবি জানিয়ে ফখরুল বলেন, ‘এই কালো আইন বাতিলের ব্যাপারে আমরা একমত হয়েছি। আপনারা জানেন, এই অ্যাক্টে সরকারের নির্যাতনের কারণে কয়েকজন সম্পাদক দেশ ছেড়ে যেতে বাধ্য হয়েছেন। আমাদের বহু সাংবাদিক তারা নির্যাতিত হয়েছেন, তারা নিহত হয়েছেন, তারা গ্রেফতার হয়েছেন এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মামলার কারণে।

    বৈঠকে ছিলেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক রফিকুল ইসলাম বাবুল ও গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান।

    বিএনপি মহাসচিবের সঙ্গে ছিলেন দলের লিয়াজোঁ কমিটির সদস্য ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু ও যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ