ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • জায়েদ খানের সদস্যপদ স্থগিত

    জায়েদ খানের সদস্যপদ স্থগিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চিত্রনায়ক জায়েদ খানের সদস্যপদ স্থগিতের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তবে সদস্যপদ বাতিলের জন্য উপদেষ্টা কমিটির সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে ফাইল। কার্যনির্বাহী কমিটির মিটিং শেষে সংবাদ সম্মেলনে এ কথাই জানালেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক সাইমন সাদিক। 

    রবিবার বিকেলে এফডিসির চলচ্চিত্র শিল্পী সমিতির সামনের উদ্যানে এক সংবাদ সম্মেলনে সাইমন বলেন, জায়েদ খানের বিরুদ্ধে যে অভিযোগ তা নিয়ম অনুযায়ী তিনটি চিঠি ইস্যু করতে হয়। জায়েদ খানের সদস্যপদ স্থগিত করার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বাতিল করার জন্য উপদেষ্টা কমিটির বিবেচনার জন্য রাখা হয়েছে।

    এদিকে, জায়েদ খানের বহিস্কার দাবিতে এফডিসিতে বঞ্চিত ১১৩ জন শিল্পী মানববন্ধন ও মিছিল করেছে। এ সময় তারা জায়েদ খানকে চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে স্থায়ীভাবে বহিস্কার দাবি করেছেন। এদিকে দুপুর পৌনে দুইটায় শিল্পী সমিতির মিটিং শুরু হয়েছে। এই মিটিংয়ে জায়েদ খানের সদস্যপদ স্থগিতের মতো সিদ্ধান্ত আসতে পারে। বিকেল পৌনে চারটায় বৈঠক শেষ হয়েছে।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ