ঢাকা সোমবার, ২০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • আর্জেন্টিনার হারের পর হতাশ, টয়লেটে মিললো সমর্থকের মরদেহ বরিশালে ২৪ ঘন্টায় মাদকসহ বিভিন্ন মামলায় গ্রেফতার  ২১  বিসিসি প্রশাসক শিরীনের কাছে ৫০০০ গাছের চারা হস্তান্তর বরিশালে চাঞ্চল্যকর আখি হত্যা মামলার আসামি স্বামী ও শশুর প্রায় তিনমাস পর ঢাকায় গ্রেপ্তার বরিশ‍াল নগরীতে শারীরিক অসুস্থতায় নারীর আত্মহনন শেয়ালের কাছে মুরগি বর্গা দেওয়ার মতো ভুলে জাতির ভাগ্যে বারবার হতাশা শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে বিক্ষোভ বরিশালে কিশোরী অপহরণের অভিযোগে গ্রেফতার ৪ ববি শিক্ষার্থীর ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ায় হামলা, আহত ১৫  প্রথম ফ্যাসিস্ট বাহিনী মুক্ত স্বাধীন বরিশাল বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন
  • যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড়ে নিহত বেড়ে ২১

    যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড়ে নিহত বেড়ে ২১
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য-পশ্চিমাঞ্চলের কিছু অংশে ধারাবাহিক ঘূর্ণিঝড়ের আঘাতে কমপক্ষে ২১ জন নিহত হয়েছেন।

    বিভিন্ন রাজ্যে ঘূর্ণিঝড়ে অনেক বাড়িঘর ধ্বংস হয়ে গেছে।

    হাজার হাজার মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে।

    এছাড়া ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত আরকানসাসে যানবাহন উল্টে গেছে, গাছ ভেঙে পড়েছে এবং বিদ্যুতের লাইন ভেঙে পড়েছে। সেখানে পাঁচ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পাশাপাশি টেনেসিতে সাতজন, ইলিনয়ে চারজন ও ইন্ডিয়ানায় তিনজন।

    আলাবামা এবং মিসিসিপিতেও প্রাণহানি ঘটেছে।

    রোববার (২ এপ্রিল) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে। স্থানীয় সময় শুক্রবার (৩১ মার্চ) রাতে এ ঘূর্ণিঝড় আঘাত হানে।

    টেনেসির ন্যাশভিলের ন্যাশনাল ওয়েদার সার্ভিস বলেছে, ‘শিগগিরই সম্ভাব্য ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করতে জরিপ চালানো হবে। তবে বিস্তৃত এলাকা ক্ষতিগ্রস্ত হওয়ায় বিষয়টি শেষ করতে সময় লাগবে। ’

    আরকানসাসের উত্তর-পূর্বাঞ্চলীয় ক্রস কাউন্টির ওয়েন শহরে চারজন মারা গেছে। ঝড়ের কারণে শহরটির ব্যাপক ক্ষতি হয়েছে বলে এক টুইটে জানিয়েছেন আরকানসাসের গভর্নর সারাহ হুকাবি স্যান্ডার্স।

    এক সংবাদ সম্মেলনে স্যান্ডার্স বলেছেন, ‘আরকানসাস রাজ্যের জন্য কঠিন দিন। কিন্তু ইতিবাচক দিক হলো আরকানসাস ও এর বাসিন্দারা শক্ত এবং দৃঢ় মানসিকতার। আমাদের চলার পথে যে বাধাই আসুক না কেন আমরা ফিরে আসব এবং এগিয়ে যেতে থাকব। ’
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ