ঢাকা সোমবার, ২০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • আর্জেন্টিনার হারের পর হতাশ, টয়লেটে মিললো সমর্থকের মরদেহ বরিশালে ২৪ ঘন্টায় মাদকসহ বিভিন্ন মামলায় গ্রেফতার  ২১  বিসিসি প্রশাসক শিরীনের কাছে ৫০০০ গাছের চারা হস্তান্তর বরিশালে চাঞ্চল্যকর আখি হত্যা মামলার আসামি স্বামী ও শশুর প্রায় তিনমাস পর ঢাকায় গ্রেপ্তার বরিশ‍াল নগরীতে শারীরিক অসুস্থতায় নারীর আত্মহনন শেয়ালের কাছে মুরগি বর্গা দেওয়ার মতো ভুলে জাতির ভাগ্যে বারবার হতাশা শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে বিক্ষোভ বরিশালে কিশোরী অপহরণের অভিযোগে গ্রেফতার ৪ ববি শিক্ষার্থীর ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ায় হামলা, আহত ১৫  প্রথম ফ্যাসিস্ট বাহিনী মুক্ত স্বাধীন বরিশাল বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন
  • পূজা দিতে গিয়ে ৫০ ফুট কূপে ৩০ পূণ্যার্থী, নিহত ৪

    পূজা দিতে গিয়ে ৫০ ফুট কূপে ৩০ পূণ্যার্থী, নিহত ৪
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রামনবমী উপলক্ষ্যে বৃহস্পতিবার সকালে বালেশ্বর মহাদেব মন্দিরে পূজা দিতে গিয়েছিলেন অসংখ্য পূণ্যার্থী। মন্দির চত্বরে থাকা একটি কুয়ার ছাদে ভিড় জমিয়েছিলেন অনেকে। 

    কিন্তু কুয়ার ছাদ অনেক পুরনো হওয়ায় সেই ভার রাখতে না পেরে পূণ্যার্থীদের নিয়ে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। এতে অন্ততপক্ষে ৩০ জন পূণ্যার্থী ৫০ ফুট নিচে কুয়ার মধ্যে পড়ে যান। ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে। এতে অন্তত চার জনের মৃত্যু হয়েছে।

    পুলিশ ও দমকল সূত্রের বরাত দিয়ে টাইমস নাউ জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত চার জনের নিহতের খবর পাওয়া গেছে। পুলিশ জানিয়েছে, দুই শিশুসহ ১৮ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের উদ্ধারের জন্য রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনীকে ডাকা হয়েছে। 

    প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রামনবমী উপলক্ষে সকাল থেকেই ভিড় জমতে থাকে মন্দিরে। যজ্ঞ দেখার জন্য হুড়োহুড়ি পড়ে গিয়েছিল। মন্দিরের ভিতরে একটি কুয়া রয়েছে। সেই কুয়ার মুখে কংক্রিটের ছাউনি দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল। কিন্তু সেই ছাউনি অত্যন্ত পুরনো এবং দুর্বল হয়ে পড়ায় তা ভেঙে পড়ে।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ