ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • ভোলা-লক্ষ্মীপুর নৌ-রুটের ফেরিরতে আগুন

    ভোলা-লক্ষ্মীপুর নৌ-রুটের ফেরিরতে আগুন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলা প্রতিনিধি:
    ভোলার মেঘনা নদীতে ইলিশা লক্ষীপুর রুটের একটি ফেরির মালবাহি গাড়িতে আগুন লেগেছে। এতে অন্তত ৯টি গাড়ি পুরে গেছে। ফায়ার সার্ভিসের ২টি ইউনিট টানা ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

    ইলিশা ফেরিঘাটের নৌ-পুলিশ ইনচার্জ সুজন চন্দ্র পাল জানান, গতকাল বুধবার রাত ২ টায় কলমিলতা ফেরিটি লক্ষীপুরের মজু চৌধুরির হাট থেকে ভোলার ইলিশার উদ্দেশ্য ছেড়ে আসে।রাত আনুমানিক ৪টার দিকে মধ্য মেঘনায় ফেরিতে থাকা একটি পিকআপে আগুন লাগে। খবর পেয়ে অন্য একটি ফেরিতে করে ফায়ার সার্ভিস ঘটনা স্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

    এ সময় স্টাফসহ যাত্রীরা ফেরির পিছনের দিকে নিরাপদে অবস্থান নিয়েছেন। এক পর্যায়ে মাছ ধারর একটি ট্রলার এগিয়ে এলে তারা কয়েকজন যাত্রী ওই ট্রলারের সাহায্যে নিরাপদে ভোলার ইলিশা ঘাটে চলে এসেছেন।

    ফেরিতে থাকা যাত্রী ইব্রাহিম বলেন, রাত আনুমানিক ৪টার দিকে আমি ফেরির কেন্টিনে ছিলাম তখন হঠাৎ করেই ফেরির সামনের অংশে আগুন দেখতে পাই। পরে ৯৯৯ ফোন করলে ভোলা থেকে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ধারনা করা যাচ্ছে সিকারেটের আগুনে ফেরিতে থাকা ককসিটের গাড়ি থেকে আগুনের সূত্রপাত ঘটে।

    আরেক যাত্রী নাছির বলেন, আমার গাড়িতে বেঙ্গল প্লাস্টিকের মালামাল ছিলো।আগুন লাগার সাথে সাথে আমার গাড়িতে আগুন লাগে। ফেরিতে আগুন লাগার সাথে সাথে আমরা সবাই নদীতে থাকা মাছ ধরা নৌকায় উঠে আশি।

    বিআইডব্লিউটিসি’র ভোলার ম্যানেজার পারভেজ জানান , ফেরিতে ১৬ টি গাড়ি নিয়ে লক্ষীপুরের মজু চৌধুরীর ঘাট থেকে ভোলার ইলিশার উদ্দেশ্য রাত ২ টায় ছেরে আসি। রাত ৪ টায় আগুন লেগে পিকআপ ভেন লরি মোটরসাইকল সহ ৯টি গাড়িতে আগুনে পুরে যায়। খবর পেয়ে অপর একটি ফেরিতে করে ফায়ারসার্ভিস কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে ফেরিটি মেঘনা নদীর ভোলার চর নামক এলাকায় নোঙ্গর করা আছে।


    মতবাদ/ইই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ