ঢাকা সোমবার, ২০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে চাঞ্চল্যকর আখি হত্যা মামলার আসামি স্বামী ও শশুর প্রায় তিনমাস পর ঢাকায় গ্রেপ্তার বরিশ‍াল নগরীতে শারীরিক অসুস্থতায় নারীর আত্মহনন শেয়ালের কাছে মুরগি বর্গা দেওয়ার মতো ভুলে জাতির ভাগ্যে বারবার হতাশা শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে বিক্ষোভ বরিশালে কিশোরী অপহরণের অভিযোগে গ্রেফতার ৪ ববি শিক্ষার্থীর ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ায় হামলা, আহত ১৫  প্রথম ফ্যাসিস্ট বাহিনী মুক্ত স্বাধীন বরিশাল বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  নদী ও খাল দূষণমুক্ত রাখতে কার্যকর পদক্ষেপ নিতে হবে: জেলা প্রশাসক  বরিশালে উপজেলা বিএনপির নতুন কমিটি বাতিলের দাবিতে ‘ঝাড়ু মিছিল’
  • ফের ইমরানের বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা

    ফের ইমরানের বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা
    পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ছবি: জিও নিউজ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের বিরুদ্ধে আবারও জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। বুধবার ইসলামাবাদের একটি আদালত বিচারককে হুমকি দেওয়ার মামলায় তার বিরুদ্ধে পরোয়ানা জারি করে।

    ডন জানিয়েছে, ইমরান খানের আইনজীবী আজকের শুনানি থেকে অব্যাহতি চেয়ে আবেদন করলেও তা খারিজ করে দেন বেসামরিক বিচারক মালিক আমান। সেই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

    এ ছাড়া আদালত পিটিআই প্রধানকে আগামী ১৮ এপ্রিল আদালতে হাজির করার বিষয়ে নির্দেশনাও দিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

    পাকিস্তানি সংবাদমাধ্যমটি জানিয়েছে, শুনানির সময় খানের আইনজীবীরা তার জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা বহাল রাখার অনুরোধ করেছিলেন, কারণ তিনি নিরাপত্তার হুমকির মধ্যে রয়েছেন। কিন্তু আদালত তা শোনেনি।

    প্রসঙ্গত, এই মামলার অভিযোগ ইমরান খানের একটি বক্তৃতার সঙ্গে সম্পর্কিত। গত বছর পিটিআই নেতা শাহবাজ গিলকে রাষ্ট্রদ্রোহের মামলায় জামিন দিতে অস্বীকৃতি জানান এক নারী বিচারক। যদিও অভিযোগ করা হয় যে, গিলকে রিমান্ডে ব্যাপক নির্যাতন করা হয়েছে। এর পরই ইমরান খান পুলিশ ও সেই নারী বিচারককে দেখে নেওয়ার হুমকি দেন বলে অভিযোগ করা হয়।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ