ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব, অপেক্ষা মন্ত্রিসভার সম্মতির
  • ভারতে সোনার দামে সর্বকালের রেকর্ড, নেই ক্রেতা

    ভারতে সোনার দামে সর্বকালের রেকর্ড, নেই ক্রেতা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সোনার বাজারে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ভোক্তা ভারত। দেশটিতে সারা বছর সোনার চাহিদা থাকলেও এপ্রিল মাসে তা বেড়ে যায় কয়েকগুণ। কিন্তু সম্প্রতি ভারতে সোনার দাম সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোয় মুখ ঘুরিয়ে নিচ্ছেন ক্রেতারা। সোনার বাজারে কী ঘটে তা দেখার জন্য অপেক্ষা করছেন তারা। খবর ব্লুমবার্গের।

    ভারতে গত সপ্তাহে প্রতি ১০ গ্রাম সোনার দাম বেড়ে ৬০ হাজার ৪৫৫ রুপি (৭৭ হাজার ১১৫ টাকা প্রায়) ছুঁয়েছে, যা সর্বকালের সর্বোচ্চ। গত এক বছরে দেশটিতে সোনার দাম বেড়েছে প্রায় ১৫ শতাংশ। এজন্য বিশ্বব্যাপী চাহিদা বৃদ্ধি এবং ভারতীয় রুপির দরপতনকে দায়ী করা হচ্ছে।


    ভারত তার চাহিদার প্রায় সবটুকু সোনাই আমদানির মাধ্যমে পূরণ করে। তাদের সোনা আমদানির সবচেয়ে বড় উৎস সুইজারল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাত।

    ভারতে ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের আঞ্চলিক প্রধান পি আর সোমাসুন্দরাম বলেন, মানুষের মধ্যে অপেক্ষা করা এবং দেখার প্রবণতা রয়েছে। তারা নিশ্চিত হতে চায়, এটি (সোনার মূল্যবৃদ্ধি) ক্ষণস্থায়ী নয় এবং দাম বাড়তে থাকবে।

    ব্লুমবার্গ টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, দাম যদি বর্তমান স্তরের কাছাকাছি স্থিতিশীল থাকে, তবে এপ্রিল মাসে অক্ষয় তৃতীয়ার দিন কেনাকাটার চাহিদা ফিরতে পারে। তবে ক্রমাগত অস্থিরতা মানুষকে (সোনা কেনা থেকে) দূরে থাকতে বাধ্য করবে।

    এ বিশেষজ্ঞদের মতে, ক্রেতারা সম্ভবত বর্ষাকাল এবং চতুর্থ প্রান্তিকের জন্য অপেক্ষা করবে, যখন দীপাবলির মতো বড় উৎসব থাকে। দীর্ঘমেয়াদি বিনিয়োগকারীদের জন্য শেয়ারবাজার এখন কিছুটা কম আকর্ষণীয় হয়ে উঠেছে। ফলে সোনার দাম বাড়তে থাকলে চাহিদা ফিরতে দেখা যাবে।


    তবে ভারতের স্থানীয় বাজারে রেকর্ড দামের পাশাপাশি উচ্চ আমদানি করের কারণে সোনা চোরাচালানি বাড়তে পারে। সোমাসুন্দরামের কথায়, আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি, অর্থবাজারে ছাড় চলছে। তাই কোভিডের পরিপ্রেক্ষিতে (চোরাচালানি) কর্মকাণ্ড ব্যাপকভাবে বেড়েছে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ