ঢাকা সোমবার, ২০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে চাঞ্চল্যকর আখি হত্যা মামলার আসামি স্বামী ও শশুর প্রায় তিনমাস পর ঢাকায় গ্রেপ্তার বরিশ‍াল নগরীতে শারীরিক অসুস্থতায় নারীর আত্মহনন শেয়ালের কাছে মুরগি বর্গা দেওয়ার মতো ভুলে জাতির ভাগ্যে বারবার হতাশা শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে বিক্ষোভ বরিশালে কিশোরী অপহরণের অভিযোগে গ্রেফতার ৪ ববি শিক্ষার্থীর ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ায় হামলা, আহত ১৫  প্রথম ফ্যাসিস্ট বাহিনী মুক্ত স্বাধীন বরিশাল বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  নদী ও খাল দূষণমুক্ত রাখতে কার্যকর পদক্ষেপ নিতে হবে: জেলা প্রশাসক  বরিশালে উপজেলা বিএনপির নতুন কমিটি বাতিলের দাবিতে ‘ঝাড়ু মিছিল’
  • আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে বিস্ফোরণে নিহত ৬

    আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে বিস্ফোরণে নিহত ৬
    ছবি: সংগৃহীত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আফগানিস্তানে পররাষ্ট্র মন্ত্রণালয় ভবনের কাছে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ছয় বেসামরিক নাগরিক নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন। সোমবার (২৭ মার্চ) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। খবর আল-জাজিরার।

    আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল নাফি টাকোর এক টুইটে জানিয়েছেন, হামলাকারীকে আটকে দিয়েছিল আফগান নিরাপত্তা বাহিনী। কিন্তু তার সঙ্গে থাকা বিস্ফোরক বিস্ফোরিত হয়। এতে ছয়জন নিহত ও কয়েকজন আহত হয়েছেন।


    কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান বলেছেন, আত্মঘাতী হামলাকারীকে লক্ষ্যে পৌঁছানোর আগেই একটি নিরাপত্তা চৌকিতে শনাক্ত করা হয় ও তাকে হত্যা করা হয়। কিন্তু তার সঙ্গে থাকা বিস্ফোরক বিস্ফোরিত হয়।


    হামলাকারীর নিশানা কোনটি ছিল তার নাম উল্লেখ করেননি খালিদ জাদরান। তবে বিস্ফোরণটি যে এলাকায় হয়েছে, সেখানে পররাষ্ট্র মন্ত্রণালয়সহ বেশ কয়েকটি সুরক্ষিত সরকারি ভবন রয়েছে।

    পুলিশ জানিয়েছে, আহতদের মধ্যে অন্তত তিনজন তালেবান নিরাপত্তা বাহিনীর সদস্য রয়েছেন।

    এখন পর্যন্ত কোনো দল বা গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।


    আফগানিস্তানের রাজধানী কাবুলসহ অন্যান্য শহরে সাম্প্রতিক মাসগুলোতে ধারাবাহিকভাবে হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে বেশ কিছু হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী আইএস।

    গত জানুয়ারি মাসে কাবুলে একটি অফিসের কর্মচারীরা ভবন থেকে বেরোনোর সময় শক্তিশালী বিস্ফোরণে কমপক্ষে পাঁচজন নিহত ও কয়েক ডজন আহত হন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ