ঢাকা সোমবার, ২০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে চাঞ্চল্যকর আখি হত্যা মামলার আসামি স্বামী ও শশুর প্রায় তিনমাস পর ঢাকায় গ্রেপ্তার বরিশ‍াল নগরীতে শারীরিক অসুস্থতায় নারীর আত্মহনন শেয়ালের কাছে মুরগি বর্গা দেওয়ার মতো ভুলে জাতির ভাগ্যে বারবার হতাশা শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে বিক্ষোভ বরিশালে কিশোরী অপহরণের অভিযোগে গ্রেফতার ৪ ববি শিক্ষার্থীর ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ায় হামলা, আহত ১৫  প্রথম ফ্যাসিস্ট বাহিনী মুক্ত স্বাধীন বরিশাল বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  নদী ও খাল দূষণমুক্ত রাখতে কার্যকর পদক্ষেপ নিতে হবে: জেলা প্রশাসক  বরিশালে উপজেলা বিএনপির নতুন কমিটি বাতিলের দাবিতে ‘ঝাড়ু মিছিল’
  • ইমরান খান খুন হবেন, না হয় আমরা: পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

    ইমরান খান খুন হবেন, না হয় আমরা: পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী
    স্বরাষ্ট্রমন্ত্রী সানাউল্লাহ ও ইমরান খান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ক্ষমতাসীন পিএমএল-এন দলের শত্রু হিসেবে উল্লেখ করে বলেছেন, ইমরান খান দেশের রাজনীতিকে এমন এক পর্যায়ে নিয়ে গেছেন- যেখানে হয় তাকে খুন করা হবে, না হয় আমরা হব।

    সোমবার (২৭ মার্চ) এক প্রতিবেদনে এমন খবর জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি ও টাইমস নাউ।

    পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের ঘনিষ্ঠ পাকিস্তান মুসলিম লীগের (পিএমএল-এন) সিনিয়র নেতা রানা সানাউল্লাহ ইমরানের তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের কড়া সমালোচনা করেছেন। গত বছরের নভেম্বরে পাঞ্জাবের ওয়াজিরাবাদে এক র‍্যালিতে গুলি হামলার শিকার হন পিটিআই প্রধান। এ হামলার জন্য রানা সানাউল্লাহকে দায়ী করেছেন ইমরান।

    ইমরান তাকে হত্যাচেষ্টার জন্য প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও সেনাবাহিনীর উচ্চপর্যায়ের একজনকেও  দায়ী করেছেন।

    রোববার (২৬ মার্চ) পাকিস্তানের এক প্রাইভেট টিভি চ্যানেলে সানাউল্লাহ বলেন, ইমরান খান বা আমাদের হত্যাকাণ্ডের শিকার হতে হবে। তিনি এখন দেশের রাজনীতিকে এমন এক পর্যায়ে নিয়ে গেছেন যেখানে পিটিআই বা পিএমএলএন- দুটির মধ্যে শুধু একটিই থাকতে পারে।

    প্রসঙ্গত, গত বছরের এপ্রিলে এক অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতাচ্যুত হন ইমরান খান। এরপর থেকে তিনি দেশটির প্রধান প্রধান শহরে একের পর এক সমাবেশ করে আসছিলেন। সেখানে তিনি তাকে হটানোর জন্য বিদেশি শক্তি ও বর্তমান ক্ষমতাসীনদের দোষারোপ করেন। দ্রুতই জাতীয় নির্বাচন দাবিতে সাবেক এই প্রধানমন্ত্রী নানা কর্মসূচি পালন করে আসছেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ