ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে
  • ভোলায় উচ্চস্বরে গান বাজিয়ে নাচানাচি, ২২ পরীক্ষার্থী আটক 

    ভোলায় উচ্চস্বরে গান বাজিয়ে নাচানাচি, ২২ পরীক্ষার্থী আটক 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার বোরহানউদ্দিনে জনসাধারনের চলাচলে বিঘ্ন ঘটিয়ে উচ্চস্বরে গান বাজানোর অপরাধে ১টি পিকাপসহ ২২ জন এসএসসি পরীক্ষার্থীকে আটক করে বোরহানউদ্দিন থানা পুলিশ। মঙ্গলবার তাদের আটক করা হয়। 

    পরে ভোলা পুলিশ সুপার এর নির্দেশক্রমে তাদের অভিভাবকদের থানায় ডেকে মুচলেকা নিয়ে আটককৃতদের ছেড়ে দেয়া হয়। আটককৃত পিকাপ গাড়ীর নামে ট্রাফিক আইনে মামলা দেয়া হয়েছে।

    পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম পূর্ব থেকেই জনসাধারণের বিরক্তি সৃষ্টি হয় এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকতে সকলের প্রতি আহবান জানান এবং যারা জনসাধারণের বিরক্তি সৃষ্টি হয় বা স্বাভাবিক জনজীবনে ব্যাঘাত ঘটে এমন কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত হবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে ভোলা জেলা পুলিশের সকল ইউনিটের প্রতি নির্দেশনা প্রদান করেন।
     
    তারই ধারাবাহিকতায় বোরহানউদ্দিন থানা পুলিশ পিকআপ গাড়িটিকে আটক করে  আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন।

    আজ বুধবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার সাইফুল ইসলাম। 


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ