ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার ঝালকাঠিতে সামান্য বৃষ্টিতে সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে এলাকাবাসীর প্রতিবাদ খেলা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, প্রাণ গেল আর্জেন্টিনা সমর্থক স্বামীর আর্জেন্টিনার হারে বুয়েন্স আইরেসে ভয়াবহ দাঙ্গা হত্যাচেষ্টার দুই মামলায় সাবেক এমপি জ্যাকবকে গ্রেপ্তার দেখালেন আদালত জিয়াউল আহসানের জলসিঁড়ির আটতলা ভবনে দুদক সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন
  • একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই: মির্জা ফখরুল 

    একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই: মির্জা ফখরুল 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দ্বাদশ শ্রেণি পর্যন্ত নারী শিক্ষা অবৈতনিক করেছিলেন। শিক্ষা ব্যবস্থার উন্নয়নে আমাদের অনেক কাজ করতে হবে। যাতে আমাদের তরুণ প্রজন্ম উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ গড়ার কাজে অবদান রাখতে পারে। এজন্য তিনি দেশের বিত্তবান মানুষদেরকে গ্রামের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানান। 

    মঙ্গলবার বিকেলে বরগুনার বেতাগী উপজেলার মোকামিয়া গ্রামে নূরজাহান গার্লস স্কুল এন্ড কৃষি কলেজের একটি নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে ‍এসব কথা বলেন তিনি। 

    তিনি বলেন, আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। জনগনের ভোটের নিশ্চয়তা জনপ্রতিনিধি নির্বাচিত করার নিশ্চয়তা নিশ্চিত করতে হবে, তাহলে আমরা একটি গণতান্ত্রিক ব্যবস্থার ফটক পেরিয়ে বড় গণতান্ত্রিক পরিসরে যেতে পারবো। জনগনের ভোটের নিশ্চয়তা জনপ্রতিনিধি নির্বাচিত করার নি্শ্চয়তা নিশ্চিত করতে হবে তাহলে আমরা একটি গণতান্ত্রিক ব্যবস্থার ফটক পেরিয়ে বড় গণতান্ত্রিক পরিসরে যেতে পারবো। 


    খোঁজ নিয়ে জানা গেছে, মির্জাগঞ্জের মরহুম ইয়ার উদ্দিন খলিফার মাজার জিয়ারত এবং বাংলাদেশ জিয়া শিশু একাডেমির মহাসচিব এম হুমায়ুন কবীরের মায়ের নামে প্রতিষ্ঠিত নূরজাহান গার্লস স্কুল এন্ড কলেজ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে বিএনপির মহাসচিব  মির্জা ফখরুল ব্যক্তিগত এ সফরে যান। 

    এর আগে তিনি পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার ইয়ার উদ্দিন খলিফার মাজার জিয়ারত করেন। 


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ