ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • ভাণ্ডারিয়ায় মাতিয়ে গেলেন নগর বাউল সঙ্গীত শিল্পী জেমস

    ভাণ্ডারিয়ায় মাতিয়ে গেলেন নগর বাউল সঙ্গীত শিল্পী জেমস
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের ভাণ্ডারিয়া হাসপাতাল মাঠে হাজারে সঙ্গীত প্রেমীদের মাতিয়ে গেলেন ‘নগর বাউল’ খ্যাত সঙ্গীত শিল্পী জেমস। উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে জতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে এক সমাবেশের আয়োজন করে।

    সমাবেশ শেষে রাতে বৈরী আবহাওয়ার মাঝে রাত আটটায় মঞ্চে ওঠেন রূপকথা রানী মেঘা, কুয়াকাটার ফান কমেডি শিল্ফী সাদ্দাম মাল ও তার দল। পর্যায় ক্রমে ঐশী,পথিক হাসান এবং সবশেষ রাত সাড়ে দশটায় মঞ্চে ওঠেন নগর গাউল গানের স¤্রাট খ্যাত জেমস।

    একজন কণ্ঠশিল্পীর বয়স হয়, আর তার ভোকাল ডাউন হতে থাকে। সুরে, কণ্ঠে এক ধরনের বার্ধক্য বিরাজ করে। আর এই মানুষটার বয়স হচ্ছে, আর তিনি যেনো গান দিয়ে নিজেকে ছাড়িয়েই যাচ্ছেন’। ‘নগর বাউল’ খ্যাত জেমসের গান শুনে মুগ্ধ অনেকে। সত্যিই যেন দিনকে দিন নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন ‘গুরু’ খ্যাত তারকা শিল্পী জেমস। তার গান শুনে নিমিষেই অজস্র তরুণ যুবক নিজেদের হারিয়ে ফেলেন। গানের রাজা জেমস যেন এক মুগ্ধতার নাম। আর এই মুগ্ধতার স্পর্শ নিতে রাতে মাঠে উপস্থিত ছিলেন হাজারো তরুণ তরুণীসহ বিভিন্ন বয়সী মানুষ। 

    এদিকে জেমসের গান শুনতে বিকাল থেকেই বৈরী আবহাওয়ার মধ্যেও তরুণ তরুণীরা জড়ো হয় হাসপাতাল ময়দানে, সন্ধ্যা গড়িয়ে ঘড়িতে তখন রাত সাড়ে দশটা। এদিকে মুহু মুহু বৃষ্টিও কম নয়। বৃষ্টি বিকাল থেকেই। সঞ্চালক ঘোষণা করলেন এবার মঞ্চে উঠছেন জেমস। চারদিকে হই হুল্লোড় তুমুল কড়তালি। এবং নগর বাউলের উপর ভর করে হাসপাতাল ময়দানে এখন উষ্ণতা! নড়ে চড়ে উঠলেন তরুণ-তরুণী, যুবকরা। 

    অন্যদিকে  মঞ্চে উঠেই গুরু ঘর বানাইলা কি দিয়া গান গেয়ে দর্শকদের উস্কে দিলেন জেমস। উপস্থিত দর্শক শ্রোতারা সুর মেলালেন নগর বাউলের সঙ্গে। তরুণ তরুণীরা তার কথায় তালিতে তালিতে মুহূর্তেই হাসপাতাল ময়দান যেন কাঁপিয়ে তুললেন। এরপর একে একে গাইলেন বিজলী চলে যেওনা, লিখতে পারিনা কোন গান, আসবার কালে আসলাম একার মতো দর্শক মাতানো গান। এই গানগুলোর বেশীর ভাগই গেয়েছে দর্শক। 

    সুরে কণ্ঠে জেমসের সঙ্গে একাত্বতায় মিশে গেছে সকলে। টানা এক ঘন্টার মত গাইলেন জেমস। তবু মন ভরছে না দর্শকদের। জানিয়ে দেয়া হল এটাই জেমসের শেষ গান। শ্রোতা দর্শকের চিৎকার করে অনুরোধ, যেন আরো অন্তত একটি গান পরিবশেন করেন জেমস। ফের দর্শকের অনুরোধে জেমস গেয়ে উঠেন ‘পাগলা হাওয়া’। সবার মাঝে ফের উষ্ণতা ছড়িয়ে যায়। তার আগে জেমস সবার উদ্দেশ্যে বলে যান, বেঁচে থাকলে আবার দেখা হবে । এছাড়াও অনুষ্ঠানে আরো গান গেয়েছেন কণ্ঠ শিল্পী প্রতিক হাচান ও ঐশী।


            


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ