ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • ৬০ বছর বয়সে চলে গেলেন হলিউড তারকা ল্যান্স রেডিক

    ৬০ বছর বয়সে চলে গেলেন হলিউড তারকা ল্যান্স রেডিক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    হলিউডের জনপ্রিয় অভিনেতা ল্যান্স রেডিক আর নেই। ৬০ বছর বয়সে ‘জন উইক’ খ্যাত এ অভিনেতার জীবনাবসান হয়েছে। আমেরিকার লস অ্যাঞ্জেলেসের নিজ বাড়িতে শুক্রবার (১৭ মার্চ) শেষ নিশ্বাস ত্যাগ করেছেন বলে জানান অভিনেতার জনসংযোগ কর্মকর্তা মিয়া হ্যানসেন। ‘দ্য গার্ডিয়ান’-এ প্রকাশিত এক সংবাদে এমনটা জানা গেছে।


    লস অ্যাঞ্জেলেসের স্টুডিও সিটি এলাকায় নিজের বাড়িতে মৃত্যু হয় ল্যান্স রেডিকের। মৃত্যুর কারণ নিয়ে এখনো কোনো কিছু জানা না গেলেও অভিনেতার জনসংযোগের দায়িত্বে থাকা মিয়া হ্যানসেন জানিয়েছেন, স্বাভাবিকভাবে জীবনাবসান হয়েছে ল্যান্স রেডিকের। সামাজিক যোগাযোগমাধ্যমে এই খবর ছড়িয়ে পড়ার পর তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সহকর্মী ও ভক্ত-অনুরাগীরা।

    ২০০০ সাল নাগাদ ‘অজ’ নামক টেলিভিশন শোয়ের হাত ধরে হলিউডে পরিচিতি লাভ করেন ল্যান্স রেডিক। ওই টেলিভিশন সিরিজে এক গোয়েন্দার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। এক মাদক চক্রের রহস্য ফাঁস করতে গিয়ে নিজেই নেশাগ্রস্ত হয়ে পড়েন ছদ্মবেশী গোয়েন্দা।


    ‘অজ’ সিরিজে তার কাজ প্রশংসিত হয়েছিল দর্শক ও সমালোচকদের দ্বারা। তার পর ‘দ্য ওয়্যার’ সিরিগে সেড্রিক ড্যানিয়েলস চরিত্রে তার অভিনয় নজর কেড়েছিল দর্শকের। এই সিরিজে কাজ করার পরেই হলিউডের অন্যতম আলোচিত নাম হয়ে ওঠেন ল্যান্স রেডিক। তারপরেই সুযোগ আসে ‘জন উইক’ সিনেমায় কাজ করার। হলিউড তারকা কিয়ানু রিভসের সঙ্গে অভিনয় করে নজর কেড়েছিলেন ল্যান্স রেডিক। ফ্র্যাঞ্চাইজির চতুর্থ ছবি ‘জন উইক: চ্যাপ্টার ৪’ সিনেমাতেও দেখা যাবে ল্যান্সকে। চ্যারনের চরিত্রেই পর্দায় ফিরবেন হলিউড অভিনেতা।


    ল্যান্স উইকের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন হলিউড তারকা থেকে অনুরাগীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে শোকবার্তার ভরে গেছে। শোক প্রকাশ করেছেন ‘জন উইক’ ফ্র্যাঞ্চাইজিতে তার সহ-অভিনেতা কিয়ানু রিভসও। ‘জন উইক’ সিনেমার টিমের পক্ষ থেকেও শোকবার্তা জানানো হয়েছে টুইটারে।

    এদিকে আগামী ২৪ মার্চ মুক্তি পাচ্ছে চলেছে ‘জন উইক: চ্যাপ্টার ৪’। ওই সিনেমায় শেষবারের মতো দেখা যাবে ল্যান্স রেডিককে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ