ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার ঝালকাঠিতে সামান্য বৃষ্টিতে সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে এলাকাবাসীর প্রতিবাদ খেলা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, প্রাণ গেল আর্জেন্টিনা সমর্থক স্বামীর আর্জেন্টিনার হারে বুয়েন্স আইরেসে ভয়াবহ দাঙ্গা হত্যাচেষ্টার দুই মামলায় সাবেক এমপি জ্যাকবকে গ্রেপ্তার দেখালেন আদালত জিয়াউল আহসানের জলসিঁড়ির আটতলা ভবনে দুদক সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন
  • হঠাৎ ইউক্রেনে পুতিন 

    হঠাৎ ইউক্রেনে পুতিন 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রুশ বাহিনীর দখল করা দোনেৎস্ক অঞ্চলের ইউক্রেনীয় শহর মারিউপোল পরিদর্শন করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো ইউক্রেন গেলেন রুশ প্রেসিডেন্ট।

    ক্রেমলিনের বরাত দিয়ে রোববার (১৯ মার্চ) সংবাদমাধ্যম তাস জানিয়েছে, হেলিকপ্টারে করে পুতিন মারিউপোল যান। শহরের বেশ কয়েকটি এলাকা তিনি ঘুরে দেখেন।

    এসময় পুতিন সেখানকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজ-খবর নেন।

    এর আগে অঘোষিত এক সফরে ক্রিমিয়া সফর করেন রুশ প্রেসিডেন্ট। ইউক্রেনের কাছ উপদ্বীপটি দখলে নেওয়ার নবম বার্ষিকী উপলক্ষে শনিবার (১৮ মার্চ) এই সফরে যান তিনি।

    সফরকালে সেভাস্তোপলে রাশিয়ার নিযুক্ত গভর্নর মিখাইল রাজভোজায়েভ পুতিনকে অভ্যর্থনা জানান।

    ক্রিমিয়ায় রুশ প্রেসিডেন্ট একটি নতুন শিশু কেন্দ্র ও আর্ট স্কুল দেখতে গিয়েছিলেন।

    রাশিয়ার রাষ্ট্রীয় টিভির ফুটেজে, শনিবার পুতিনকে কৃষ্ণ সাগরের বন্দর শহর সেভাস্তোপল পরিদর্শন করতে দেখা যায়। তার সঙ্গে ক্রিমিয়ায় মস্কো-নিযুক্ত গভর্নর মিখাইল রাজভোজায়েভও ছিলেন।

    এক কর্মকর্তা বলেছেন, ‘প্রেসিডেন্ট ভ্লাদিমির ভ্লাদিমিরোভিচ পুতিন ব্যক্তিগতভাবে এখানে এসেছিলেন। নিজেই গাড়ি চালিয়ে। রুশ প্রেসিডেন্ট সবসময় সেভাস্তোপল ও সেভাস্তোপলের জনগণের সঙ্গে আছেন। ’


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ