ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • অস্কারে ইতিহাস গড়লেন মিশেল

    অস্কারে ইতিহাস গড়লেন মিশেল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ৯৫তম অস্কারের আসরে এশিয়ার প্রথম নারী অভিনেত্রী হিসেবে অ্যাকাডেমি অ্যাওয়ার্ড লাভ করেছেন মিশেন ইয়ো। সেরা অভিনেত্রী বিভাগে ‘এভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ান্স’ সিনেমার জন্য এই সম্মাননা লাভ করলেন মিশেল।

    অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের অফিশিয়ার টুইটারে বলা হয়েছে, এশিয়ার প্রথম নারী হিসেবে সেরা অভিনেত্রী বিভাগে অস্কার পুরস্কার পেলেন মিশেল। এর মাধ্যমে ইতিহাস তৈরি করলেন তিনি।

    বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে সম্মানজনক পুরস্কার অস্কার। ১২ মার্চ রাতে (বাংলাদেশ সময় ১৩ মার্চ ভোর ৬টায়) মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে বসেছিল এবারের ৯৫তম আসর। বিশাল আয়োজনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তারকারা।

    পুরস্কার গ্রহণের পর মালয়েশিয়ান নাগরিক মিশেল ইয়ো বলেন— ‘আমার মতো দেখতে সব ছোট ছেলে-মেয়েদেরকে এটি উৎসর্গ করছি। এটি স্বপ্ন ও সম্ভাবনার বাতিঘর। স্বপ্ন সত্যি হয়ে ধরা দিয়েছে।’


    পুরস্কার গ্রহণের সময় ৮৪ বছর বয়সী মাকে ধন্যবাদ জানান মিশেল। তার মা মালয়েশিয়ায় বসে পুরস্কার প্রদান অনুষ্ঠান দেখেন। এসব তথ্য উল্লেখ করে মিশেল ইয়ো বলেন, ‘পৃথিবীর সব মা সুপার হিরো। তাদের ছাড়া আমরা কেউ-ই আজ এই রাতে থাকতে পারতাম না।’

    ‘এভরিথিং এভরিহোয়ার’ সিনেমার জন্য সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন মিশেল ইয়ো। সমালোচকদের বিচারেও এগিয়ে ছিলেন তিনি। এ বিভাগে তার প্রতিদ্বন্দ্বি ছিলেন ‘টার’ সিনেমার কেট ব্লাচেট, আনা ডে আরমাস।

    মালয়েশিয়ান অভিনেত্রী হিসেবে অস্কারে প্রথম মনোনয়ন পান ৬০ বছর বয়সী মিশেল। আর শুরুতেই বাজিমাত করলেন তিনি। এর আগে গোল্ডেন গ্লোব ও স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কারও লাভ করেছেন মিশেল।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ