ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার ঝালকাঠিতে সামান্য বৃষ্টিতে সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে এলাকাবাসীর প্রতিবাদ খেলা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, প্রাণ গেল আর্জেন্টিনা সমর্থক স্বামীর আর্জেন্টিনার হারে বুয়েন্স আইরেসে ভয়াবহ দাঙ্গা হত্যাচেষ্টার দুই মামলায় সাবেক এমপি জ্যাকবকে গ্রেপ্তার দেখালেন আদালত জিয়াউল আহসানের জলসিঁড়ির আটতলা ভবনে দুদক সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন
  • গুলি করে চার ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল

    গুলি করে চার ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ফিলিস্তিনের অধিকৃত পশ্চিমতীরে এক কিশোরসহ চার ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সেনারা।

    সংবাদমাধ্যম আল জাজিরা, মিডল ইস্ট আই, বিবিসি তাদের প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

    প্রতিবেদনে বলা হয়, অধিকৃত পশ্চিমতীরের জেনিনে ইসরায়েলি সেনাবাহিনীর অভিযানে এক কিশোরসহ অন্তত চার ফিলিস্তিনি নিহত হয়েছে। ফিলিস্তিনি কর্মকর্তারা এমনটি জানিয়েছেন।

    ফিলিস্তিনি রাষ্ট্রীয় বার্তাসংস্থা ওয়াফা জানিয়েছে, বৃহস্পতিবারের (১৬ মার্চ) এ অভিযান ইসরায়েলি সেনাবাহিনী ইউনিফর্ম ছাড়াই সাদা পোশাকে পরিচালনা করে। এসময় ইসরায়েলি সেনা সদস্যরা জেনিনের কেন্দ্রস্থলে প্রবেশ করে। মূলত গত বছর থেকে ইসরায়েল পশ্চিমতীরে এ ধরনের অভিযান জোরদার করেছে।

    ফিলিস্তিনির স্বাস্থ্য মন্ত্রণালয় নিহতদের মধ্যে তিন জনের নাম প্রকাশ করেছে। নিহতরা হলেন- ২৯ বছর বয়সী ইউসেফ শ্রীম, ২৮ বছর বয়সী নিদাল খাজিম এবং ১৬ বছর বয়সী কিশোর ওমর আওয়াদিন। নিহত চতুর্থ ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

    ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, তাদের নিরাপত্তা বাহিনী ‘জেনিন শরণার্থী শিবিরে’ অপারেশন চালিয়েছে।

    সংবাদমাধ্যম বলছে, বৃহস্পতিবারের এ প্রাণহানির ঘটনায় চলতি বছর পশ্চিমতীরে ইসরায়েলি হামলায় নিহত মোট ফিলিস্তিনির সংখ্যা পৌঁছেছে ৮৩ জনে। অন্যদিকে ২০২৩ সালে ইসরায়েলিদের বিরুদ্ধে ফিলিস্তিনিদের বিভিন্ন হামলায় ১৪ জন নিহত হয়েছে।

    ইসরায়েলি অভিযানে ২০২২ সালে ১৭০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছিলেন।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ