ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার ঝালকাঠিতে সামান্য বৃষ্টিতে সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে এলাকাবাসীর প্রতিবাদ খেলা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, প্রাণ গেল আর্জেন্টিনা সমর্থক স্বামীর আর্জেন্টিনার হারে বুয়েন্স আইরেসে ভয়াবহ দাঙ্গা হত্যাচেষ্টার দুই মামলায় সাবেক এমপি জ্যাকবকে গ্রেপ্তার দেখালেন আদালত জিয়াউল আহসানের জলসিঁড়ির আটতলা ভবনে দুদক সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন
  • আবারও নিয়ম ভেঙে পুলিশের রোষানলে ব্রিটিশ প্রধানমন্ত্রী!

    আবারও নিয়ম ভেঙে পুলিশের রোষানলে ব্রিটিশ প্রধানমন্ত্রী!
    ছবি: সংগৃহীত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আবারও নিয়ম ভেঙে পুলিশের রোষে পড়লেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। মধ্য লন্ডনের হাইড পার্কে নিজের পোষা কুকুরকে নিয়ে ঘুরতে গিয়েছিলেন ঋষি। সঙ্গে ছিল পরিবারের অন্য সদস্যরাও। কিন্তু উদ্যানে ঘুরতে গিয়েও নিয়মভঙ্গ করতে দেখা গেল ব্রিটেনের প্রধানমন্ত্রীকে। দু’বছরের ল্যাব্রাডর প্রজাতির কুকুর নোভাকে নিয়ে ঘুরতে গিয়েছিলেন তিনি।

    কিন্তু নোভার গলায় কলার থাকলেও কোনও ‘লেস’ (দড়ি) বাঁধা ছিল না। ফলে এদিক-সেদিক দৌড়ে বেড়াচ্ছিল সেটি। কিন্তু পার্কের নিয়ম হল সেখানে কেউ কুকুর নিয়ে গেলে সেটির গলায় লিস বাঁধা থাকা বাধ্যতামূলক। কিন্তু ঋষি সেই নিয়ম মানেননি।

    স্থানীয় পুলিশের পক্ষ থেকে সেখানে এক নারীকে পার্কের নিয়মাবলী জানান এবং কুকুরটির গলায় তারপর লিস বাঁধা হয়।

    অনেকের অনুমান, পুলিশ ঋষি সুনাকের স্ত্রীর সঙ্গে কথা বলেছিল। এই ভিডিওটি টিকটকে ছড়িয়ে পড়ায় নেটব্যবহারকারীদের কটাক্ষের শিকার হয়েছেন ঋষি। এর আগেও গাড়িতে সিট বেল্ট না পড়ার কারণে ঋষিকে ১০০ পাউন্ড জরিমানা করেছিল লাঙ্কাশায়ার পুলিশ। আবার নিয়ম ভাঙায় ব্রিটেনের প্রধানমন্ত্রীকে নিয়ে হাসাহাসিও করছেন অনেকে। সূত্র: বিবিসি, দ্য গার্ডিয়ান


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ