ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার ঝালকাঠিতে সামান্য বৃষ্টিতে সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে এলাকাবাসীর প্রতিবাদ খেলা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, প্রাণ গেল আর্জেন্টিনা সমর্থক স্বামীর আর্জেন্টিনার হারে বুয়েন্স আইরেসে ভয়াবহ দাঙ্গা হত্যাচেষ্টার দুই মামলায় সাবেক এমপি জ্যাকবকে গ্রেপ্তার দেখালেন আদালত জিয়াউল আহসানের জলসিঁড়ির আটতলা ভবনে দুদক সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন
  • ভূমধ্যসাগরে নৌকাডুবি, ১৭ বাংলাদেশিকে উদ্ধার করেছে ইতালি

    ভূমধ্যসাগরে নৌকাডুবি, ১৭ বাংলাদেশিকে উদ্ধার করেছে ইতালি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভূমধ্যসাগরে নৌকা ডুবির শিকার হওয়া ১৭ বাংলাদেশিকে উদ্ধার করেছে ইতালির কোস্টগার্ড। লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে যাচ্ছিলেন তারা।

    গতকাল সোমবার তাদের উদ্ধার করে উপকূলে নিয়ে যাওয়া হয়েছে। মঙ্গলবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

    ইতালির কোস্টগার্ড বলছে, লিবিয়া থেকে ৩০ অভিবাসন প্রার্থীকে নিয়ে সাগরে ভাসতে থাকা নৌকাটি গত রবিবার বৈরি আবহাওয়ার শিকার হয়। ফলে এটি উল্টে যায়।

    রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, উদ্ধার হওয়া ১৭ অভিবাসনপ্রত্যাশীর সবাই বাংলাদেশি নাগরিক। উদ্ধার করে তাদের সিসিলির পোজালোতে রাখা হয়েছে।

    অভিবাসী উদ্ধারকাজে যুক্ত সংস্থা অ্যালার্ম ফোনের দাবি, গত শনিবার নৌকাটি বিপদে পড়েছে বলে জানানোর পরও ইতালি কর্তৃপক্ষ সময়মতো সেখানে তাদের কোস্টগার্ডকে পাঠায়নি।

     

    সূত্র: রয়টার্স


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ