ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • গলাচিপায় উপজেলা কৃষক লীগের সম্মেলন অনুষ্ঠিত

    গলাচিপায় উপজেলা কৃষক লীগের সম্মেলন অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর গলাচিপায় উপজেলা কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে কাউন্সিলরদের সর্বসম্মতিক্রমে বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা কৃষক লীগের সভাপতি মো. মসিউল ইসলাম রুবেল ও ফিরোজ আহম্মেদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। পৌর কৃষক লীগের সভাপতি মু. ফরহাদ হোসেন ও সাধারণ সম্পাদক বাদল পাল নির্বাচিত হয়েছেন।

    রবিবার সকাল ১০টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা কৃষক লীগের সাবেক আহবায়ক মো. মসিউল ইসলাম রুবেলের সভাপতিত্বে ও সাবেক সদস্য সচিব ফিরোজ আহম্মেদের সঞ্চালনায় সম্মেলন অনুষ্ঠিত হয়। 

    সম্মেলন উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট গাজী জসিম উদ্দিন। সম্মানিত অতিথি ছিলেন জেলা কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা গাজী আলী হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক সন্তোষ দে ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ