ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • পারিশ্রমিক নিয়ে হলিউডে বসে বলিউডকে কটাক্ষ প্রিয়াঙ্কার

    পারিশ্রমিক নিয়ে হলিউডে বসে বলিউডকে কটাক্ষ প্রিয়াঙ্কার
    ছবি: সংগৃহীত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বলিউডে নায়কদের চেয়ে নায়িকাদের পারিশ্রমিক কম নিয়ে শুরু থেকেই স্বচ্ছর ছিলেন বেশ কয়েকজন অভিনেত্রী। এই ধরনের ভাবনাকে ভাঙতে চেয়েছেন এবং কিছুটা ভেঙেছেনও প্রিয়াঙ্কা চোপড়া, কারিনা কাপুর, বিদ্যা বালান, দীপিকা পাড়ুকোনসহ আরও কয়েকজন নায়িকা। তবে এখনও পারিশ্রমিকের ব্যাপারে নায়িকাদের থেকে অনেকটাই এগিয়ে থাকেন নায়করা। এ নিয়ে নায়িকাদের মধ্যে ক্ষোভও রয়েছে। সেই ক্ষোভ মাঝে মধ্যে উঠে আসে খবরের শিরোনামে।

    বলিউডে এমনটি হলেও, হলিউডে কিন্তু অন্যরকমই ঘটনার সাক্ষী হলেন প্রিয়াঙ্কা চোপড়া। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটিই বললেন প্রিয়াঙ্কা।


    বর্তমানে হলিউড সিনেমা ‘সিটাডেলে’র প্রচারে ব্যস্ত রয়েছেন প্রিয়াঙ্কা। সেই প্রচারের ফাঁকেই এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা জানান, হয়তো আমার কথা নিয়ে বিতর্ক শুরু হতে পারে। তবুও বলতে চাই। গত ২২ বছর ধরে বিনোদনজগতে নানা ধরনের কাজ করে যাচ্ছি। কিন্তু সব সময়ই নায়কদের তুলনায় কম পারিশ্রমিক জুটেছে। তবে এই প্রথম সিটাডেলের নায়ক রিচার্ড ম্যাডেনের সমান পারিশ্রমিক পেয়েছি। যা কিনা সত্যিই ভাল লাগার মতো ঘটনা। তবে সেই পারিশ্রমিকের পরিমাণ উল্লেখ করেননি তিনি।


    এক সময় মুম্বাইয়ের ‘দেশি গার্ল’ ছিলেন প্রিয়াঙ্কা। তবে এখন তার বাস মার্কিন মুলুকে। হলিউডে প্রিয়াঙ্কার প্রথম সিরিজ ছিল ‘কোয়ান্টিকো’। তারপর একাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি।


    ‘দ্য ম্যাট্রিক্স রিসারেকশনস’ সিনেমাতেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা। মাঝে মেয়ে মালতীকে নিয়ে কয়েকদিন ব্যস্ত ছিলেন। পরে আবার ‘সিটাডেল’-এর কাজে মন দেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ