ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার চিত্রগ্রাহক মিন্টু আর নেই

    ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার চিত্রগ্রাহক মিন্টু আর নেই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গুণী চিত্রগ্রাহক, প্রযোজক, পরিচালক জেড এইচ মিন্টু আর নেই। শুক্রবার (১০ মার্চ) সকাল ৬ টার দিকে তিনি ঢাকার নিজ বাসায় মৃত্যুবরণ করেন।

    প্রায় তিন মাস আগে তিনি স্ট্রোক করেন জেড এইচ মিন্টু। পরবর্তীতে তিনি রাজধানীর মহাখালী মেট্রোপলিটন হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। প্রথমে তার ব্রেন টিউমার ধরা পড়ে। পরে নিউরো সার্জন অধ্যাপক কনক কান্তি বড়ুয়ার তত্ত্বাবধানে মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন হয়। সফলভাবে মস্তিষ্ক থেকে টিউমার অপসারণ করা হলেও বায়োপসিতে তার ব্রেন ক্যানসার ধরা পড়ে। তার চিকিৎসার ব্যয় ছিল বেশ ব্যয়বহুল। পরিবারের পক্ষ থেকে তখন জানানো হয়, চিকিৎসকরাও তার রোগ মুক্তির ব্যাপারে আশা ছেড়ে দিয়েছেন।

    জেড এইচ মিন্টুর শ্যালক মুশফিকুর রহমান জানান, সবশেষ ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন ছিলেন জেড এইচ মিন্টু। চিকিৎসায় আর আশা না থাকায় চিকিৎসকরা তাকে বাসায় নিয়ে যেতে বলেন। রোববার তাকে বাসায় নিয়ে আসা হয়। আর ভোরেই তিনি মারা যান।

    তিনি আরো জানান, জেড এইচ মিন্টুর মরদেহ মানিকগঞ্জে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানেই জানাজা শেষে বাবা মায়ের কবরের পাশে সমাহিত করা হবে তাকে।

    জেড এইচ মিন্টু  ‘শুভদা’, ‘চন্দ্রনাথ’, ‘হাঙর নদী গ্রেনেড’, ‘কেয়ামত থেকে কেয়ামত’, ‘চাঁদনী’,  ‘আত্ম অহংকার’, 'নিঝুম অরণ্য’সহ দেড় শতাধিক সিনেমার চিত্রগ্রাহক।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ