ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • দুমকিতে সড়ক দুর্ঘটনায় সাবেক সেনাসদস্য নিহত

    দুমকিতে সড়ক দুর্ঘটনায় সাবেক সেনাসদস্য নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর লেবুখালী-বগা আরঅ্যান্ডএইচ সড়কের বাইতুল রুহুল আমিন কমপ্লেক্স এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় আবু জাফর শাহীন (৪০) নামে এক সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্টের মৃত্যু হয়েছে।

    বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।  থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মুরাদিয়া ইউনিয়নের সন্তোষদি গ্রামের মজিবর নেঘাবানের ছেলে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট আবু জাফর শাহীন নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে মোটরসাইকেলযোগে গ্রামের বাড়ি যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যান।

    এ সময় পথচারীরা অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা হাসপাতাল ও পরে লেবুখালী শেখ হাসিনা সেনানিবাসের সিএমএইচে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

    মুরাদিয়া ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান সিকদার জানান,  আবু জাফর শাহীনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং ময়নাতদন্ত ছাড়াই শুক্রবার সকাল ১০টায় জানাজা শেষে পারিবারিক গোরস্তানে দাফন করা হয়েছে।

    দুমকি থানার ওসি আবদুস সালাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করতে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ