ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • আলিয়া যতোটা ভালো মা, ততোটা ভালো স্ত্রী নন: রণবীর

    আলিয়া যতোটা ভালো মা, ততোটা ভালো স্ত্রী নন: রণবীর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সিনেমার প্রচারের বেরিয়ে সংসার জীবন নিয়েও রণবীর কাপুরকে বেশ কথাবার্তা বলতে হচ্ছে। এই বলিউড অভিনেতাও আগ্রহভরে তার আর আলিয়া ভাটের গল্প শোনাচ্ছেন দর্শকদের। 

    আর সেই কথার একপর্যায়ে রণবীর বলেছেন, আলিয়া মা হিসেবে যতোটা ভালো স্ত্রী হিসেবে ততোটা নয়।

    রণবীর বলেছেন, ‌‘আলিয়া ভাল স্ত্রী কিন্তু আরও ভাল মা।’ তবে কন্যা রাহা মা আলিয়ার মতো হোক এমনটা চান না এই অভিনেতা! তার দাবি, আলিয়ার মতো রূপ হোক, কিন্তু স্বভাব হতে হবে তার মতো।

    কেন এমনটা চাইছেন রণবীর। তার ব্যাখায় তিনি বলেছেন, ‘আলিয়া যেমন তীব্র ব্যক্তিত্বের অধিকারী, আবার তেমনই প্রাণবন্ত, বাড়িতে আরও একটি মেয়ে তেমন হলে আমার পক্ষে সামলানো কঠিন হবে। তার চেয়ে আমার মতো হোক, শান্তশিষ্ট।’

    ২০২২ সালের এপ্রিল মাসে আলিয়া ভাটের সাথে সংসার পাতেন রণবীর। এরইমধ্যে তাদের সংসারে এসেছে এক কন্যা। 

    সন্তান জন্মের পর কিছু সময়ের বিরতি নিয়েছেন রণবীর-ঘরনি। তবে তাড়াতাড়ি যাতে কাজে ফিরতে পারেন তা নিয়ে সব রকম ভাবে পাশে রয়েছেন রণবীর। তিনি বলেছেন ‘রাহাকে কখনও আমি দেখব, কখনও আলিয়া। যার যখন কাজ থাকবে অন্য জন ছুটি নিয়ে আমরা সন্তানের কাছে থাকব। এ ভাবেই পরিকল্পনা করে রেখেছি। আমিও তো ভাল বাবা হতে চাই!’


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ