ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার ঝালকাঠিতে সামান্য বৃষ্টিতে সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে এলাকাবাসীর প্রতিবাদ খেলা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, প্রাণ গেল আর্জেন্টিনা সমর্থক স্বামীর আর্জেন্টিনার হারে বুয়েন্স আইরেসে ভয়াবহ দাঙ্গা হত্যাচেষ্টার দুই মামলায় সাবেক এমপি জ্যাকবকে গ্রেপ্তার দেখালেন আদালত জিয়াউল আহসানের জলসিঁড়ির আটতলা ভবনে দুদক সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন
  • টানা তৃতীয়বার চীনের প্রেসিডেন্ট হয়ে ইতিহাস গড়লেন শি জিন পিং

    টানা তৃতীয়বার চীনের প্রেসিডেন্ট হয়ে ইতিহাস গড়লেন শি জিন পিং
    চীনের প্রেসিডেন্ট শি জিন পিং
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     একাধারে তিনবার  চীনের প্রেসিডেন্ট হয়ে ইতিহাস সৃষ্টি করলেন শি জিন পিং।  দেশটির রাবার স্ট্যাম্প পার্লামেন্ট থেকে ঐতিহাসিক ভাবে প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি।  বিবিসির খবরে বলা হয়, তৃতীয়বার ক্ষমতার শিখরে থেকে চীনে কয়েক প্রজন্মের মধ্যে সবচেয়ে প্রভাবশালী নেতা হলেন জিন পিং।

    বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ শুক্রবার (১০ মার্চ) চীনা আইনপ্রণেতারা প্রেসিডেন্টকে ভোট দেন।  পরে  ইলেকট্রনিক পদ্ধতিতে মাত্র ১৫ মিনিটে ভোট গণনা শেষ হয়।  ফলাফল ঘোষণা শুরু হলে শির পক্ষে করতালি দিয়ে উল্লাস করেন তারা।  এদিকে শনিবারই দেশটির প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে।     ধারণা করা হচ্ছে, এ পদে  লি কিয়াংকে এনপিসি নিয়োগ পাবেন।  কারণ তিনি শি জিন পিংয়ের সবচেয়ে বিশ্বস্ত।

    গত বছরের অক্টোবরে ক্ষমতাসীন চীনা কমিউনিস্ট পার্টি-সিসিপি'র প্রধান হন সি।  তখন তিনি আরও পাঁচ বছরের জন্য দলের সাধারণ সম্পাদকের পদ পান।  এখন চীনের ‘রাবার-স্ট্যাম্প’ পার্লামেন্ট আনুষ্ঠানিকভাবে তাঁকে প্রেসিডেন্ট নির্বাচিত করল। 

    মাও সে তুংয়ের পর সবচেয়ে ক্ষমতাধর চীনা নেতা হিসেবে দেখা হয় শি জিনপিংকে।  রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই মনে করছেন, জিনপিং আজীবনের জন্য ক্ষমতা ধরে রাখতে পারেন।


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ