ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার ঝালকাঠিতে সামান্য বৃষ্টিতে সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে এলাকাবাসীর প্রতিবাদ খেলা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, প্রাণ গেল আর্জেন্টিনা সমর্থক স্বামীর আর্জেন্টিনার হারে বুয়েন্স আইরেসে ভয়াবহ দাঙ্গা হত্যাচেষ্টার দুই মামলায় সাবেক এমপি জ্যাকবকে গ্রেপ্তার দেখালেন আদালত জিয়াউল আহসানের জলসিঁড়ির আটতলা ভবনে দুদক সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন
  • মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন গ্রেফতার

    মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন গ্রেফতার
    মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন। সংগৃহীত ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রকল্পের বিনিময়ে ঠিকাদারদের কাছ থেকে দলের জন্য অর্থ নেওয়ার অভিযোগে জিজ্ঞাসাবাদের পরে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিনকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে হাজির করা হবে বলে জানিয়েছে দেশটির দুর্নীতি দমন সংস্থা। খবর আলজাজিরা।

    মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশন (এমএসিসি) বৃহস্পতিবার (৯ মার্চ) এক বিবৃতিতে জানিয়েছে, মুহিউদ্দিনকে একটি অর্থনৈতিক পুনরুদ্ধার প্রকল্প নিয়ে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়েছে।

    ৭৫ বছর বয়সী প্রবীণ রাজনীতিবিদ মুহিউদ্দিন আজ সকালে এমএসিসি'তে স্বেচ্ছায় হাজির হন। এমএসিসি প্রধান আজম বাকি মালয়েশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা বারনামাকে বলেন, সাবেক এই প্রধানমন্ত্রীকে আগামীকাল শুক্রবার আদালতে হাজির করা হবে।

    তবে মুহিউদ্দিন তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার বলে জানিয়েছেন।

    এদিকে, দুর্নীতির একই অভিযোগে আরও বেশ কয়েকজন রাজনীতিবিদকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং দুজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ