ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার ঝালকাঠিতে সামান্য বৃষ্টিতে সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে এলাকাবাসীর প্রতিবাদ খেলা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, প্রাণ গেল আর্জেন্টিনা সমর্থক স্বামীর আর্জেন্টিনার হারে বুয়েন্স আইরেসে ভয়াবহ দাঙ্গা হত্যাচেষ্টার দুই মামলায় সাবেক এমপি জ্যাকবকে গ্রেপ্তার দেখালেন আদালত জিয়াউল আহসানের জলসিঁড়ির আটতলা ভবনে দুদক সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন
  • পশ্চিম তীরের জেনিন শহরে ইসরাইলি বাহিনীর গুলি, ৬ ফিলিস্তিনি নিহত

    পশ্চিম তীরের জেনিন শহরে ইসরাইলি বাহিনীর গুলি, ৬ ফিলিস্তিনি নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

    ফিলিস্তিনের অধিগ্রহণ করা পশ্চিম তীরের জেনিন শহরে ইসরাইলি সেনাবাহিনীর গুলিতে অন্তত ছয় ফিলিস্তিনি নিহত হয়েছেন।  আহত হয়েছেন কমপক্ষে ১১ জন।  কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরার খবরে বলা হয়, আহতদের মধ্যে দু'জনের অবস্থা গুরুতর বলে দেশটির স্বাস্থ্যমন্ত্রণালয় জানিয়েছে।

    প্রত্যক্ষদর্শীরা বার্তা সংস্থা  এএফপিকে জানিয়েছেন, পশ্চিম তীরের একটি বাড়ি ইসরায়েলি বাহিনী ঘেরাও করে রকেট দিয়ে হামলা চালায়।  সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ফুটেজ প্রচারিত হয়।  এতে দেখা যাচ্ছে, হেলিকপ্টারগুলো সামরিক গাড়ির একটি কলামের ওপর দিয়ে শহরে প্রবেশ করছে।

    এদিকে পাল্টা এক বিবৃতিতে ইসরাইলের সেনাবাহিনী জানিয়েছে, জেনিনের শরণার্থী ক্যাম্পে বর্তমানে অভিযান চালাচ্ছে দেশটির নিরাপত্তা বাহিনী।  এর বেশি বিস্তারিত আর কিছু উল্লেখ করেনি সেনাবাহিনী।

    ইসরাইলের  কর্মকর্তারা জেনিনে হতাহতের ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তারা বলছেন, গত সপ্তাহে অধিকৃত পশ্চিম তীরের হুয়ারা গ্রামে চেক পয়েন্টের কাছে দুই ইসরাইলি নাগরিককে হত্যার প্রতিশোধ নিতেই এ হামলা চালানো হচ্ছে।  তাদের দাবি, নিহতদের মধ্যে একজন গত সপ্তাহের হামলায় অংশ নিয়েছিলেন।

     
     
     

     
     


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ