ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার ঝালকাঠিতে সামান্য বৃষ্টিতে সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে এলাকাবাসীর প্রতিবাদ খেলা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, প্রাণ গেল আর্জেন্টিনা সমর্থক স্বামীর আর্জেন্টিনার হারে বুয়েন্স আইরেসে ভয়াবহ দাঙ্গা হত্যাচেষ্টার দুই মামলায় সাবেক এমপি জ্যাকবকে গ্রেপ্তার দেখালেন আদালত জিয়াউল আহসানের জলসিঁড়ির আটতলা ভবনে দুদক সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন
  • বিএনপি বাংলাদেশের রাজনীতিতে বিষফোঁড়া : ওবায়দুল কাদের

    বিএনপি বাংলাদেশের রাজনীতিতে বিষফোঁড়া : ওবায়দুল কাদের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশের রাজনীতিতে বিএনপি একটি বিষফোঁড়া বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, নিজেদের আত্মসমালোচনা করতে হবে। নিজেদের ঘাটতিগুলো পূরণ করতে হবে। আমাদের শত্রুরা বসে নেই। এরা জেনে গেছে, নির্বাচন হলে শেখ হাসিনার জনপ্রিয়তার কাছে পরাজয় নিশ্চিত।

    মঙ্গলবার বিকেলে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষ্যে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

    এসময় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, পঁচাত্তরের ১৫ আগস্টে জাতির পিতাকে হত্যা করে, আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করে বাংলার জনগণকে ক্ষমতাচ্যুত করা হয়েছিল। খুনি জিয়াউর ক্ষমতা দখল করলে বাংলাদেশের মুখ থুবড়ে পড়েছিল, জেনারেল এরশাদ ক্ষমতা দখল করে বাংলাদেশকে বিপন্ন করে তুলেছিল।


    আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সভাপতিত্বে এই আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম প্রমুখ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ