ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার ঝালকাঠিতে সামান্য বৃষ্টিতে সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে এলাকাবাসীর প্রতিবাদ খেলা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, প্রাণ গেল আর্জেন্টিনা সমর্থক স্বামীর আর্জেন্টিনার হারে বুয়েন্স আইরেসে ভয়াবহ দাঙ্গা হত্যাচেষ্টার দুই মামলায় সাবেক এমপি জ্যাকবকে গ্রেপ্তার দেখালেন আদালত জিয়াউল আহসানের জলসিঁড়ির আটতলা ভবনে দুদক সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন
  • রাশিয়ার করোনা টিকার শীর্ষ বিজ্ঞানী খুন

    রাশিয়ার করোনা টিকার শীর্ষ বিজ্ঞানী খুন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনা ভাইরাসের টিকা স্পুটনিক ৫ তৈরিতে সহায়তাকারী শীর্ষ এক বিজ্ঞানী খুন হয়েছেন। শনিবার রাশিয়ার মস্কোতে নিজ অ্যাপার্টমেন্টে তার মরদেহ পাওয়া যায়।

    খবর ডেইলি মেইল।
    রাশিয়ার তদন্তকারী কমিটি এই খুনের বিষয়ে তদন্ত শুরু করেছে। খুন হওয়া বিজ্ঞানীর নাম আন্দ্রে বটিকভ। ২০২০ সালে করোনা ভাইরাসের স্পুটনিক ৫ টিকা তৈরিতে কাজ করা ১৮ জনের একজন তিনি।

    উত্তরপশ্চিম মস্কোতে নিজ অ্যাপার্টমেন্টে বেল্ট দিয়ে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়। এই বিজ্ঞানীকে খুনের দায়ে ২৯ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।  

    তদন্তকারী কমিটি বলছে, তারা সম্ভাব্য সবচেয়ে কম সময়ে সন্দেহভাজনকে খুঁজে পেয়েছে। তিনি ঘটনাস্থল থেকে পালাতে চেয়েছিলেন।  

    জিজ্ঞাসাবাদে ওই সন্দেহভাজন অপরাধ স্বীকার করেছেন বলে জানিয়েছে কমিটি। কমিটি আরও জানিয়েছে, ভয়াবহ আরেকটি অপরাধের দায়ে এই আসামি অভিযুক্ত।  

    রাশিয়ার গণমাধ্যম বলছে, সন্দেহভাজনের নাম অ্যালেক্সি জেড। তিনি একটি অপরাধের দায়ে ১০ বছর জেলে ছিলেন।  

    আন্দ্রে বটিকভ ন্যাশনাল রিসার্চ সেন্টার ফর এপিডেমিওলজি অ্যান্ড মাইক্রোবায়োলজির জ্যেষ্ঠ একজন গবেষক ছিলেন। এর আগে তিনি রাশিয়ান স্টেট কালেকশন অব ভাইরাসেস ডি.আই. আইভানোভস্কি ইনস্টিটিউট অব ভাইরোলজির জ্যেষ্ঠ একজন বিজ্ঞানী ছিলেন।  

    স্পুটনিক ৫ টিকা তৈরিতে অবদানের জন্য তিনি অর্ডার অব মেরিট ফর দ্য ফাদারল্যান্ড লাভ করেন।  


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ