ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  •  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার ঝালকাঠিতে সামান্য বৃষ্টিতে সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে এলাকাবাসীর প্রতিবাদ খেলা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, প্রাণ গেল আর্জেন্টিনা সমর্থক স্বামীর আর্জেন্টিনার হারে বুয়েন্স আইরেসে ভয়াবহ দাঙ্গা
  • ফিলিপাইনে বাড়িতে ঢুকে বন্দুক হামলা, গভর্নরসহ নিহত ৬

    ফিলিপাইনে বাড়িতে ঢুকে বন্দুক হামলা, গভর্নরসহ নিহত ৬
    ছবি: সংগৃহীত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ফিলিপাইনে বাড়িতে ঢুকে বন্দুক হামলায় গভর্নরসহ ছয়জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। কেন্দ্রীয় নেগ্রোস ওরিয়েন্টাল প্রদেশে এ হামলার ঘটনা ঘটে।

    পুলিশ জানায়, সন্দেহভাজন ছয়জন বন্দুকধারী একই ধরনের পোশাক পরে পামপ্লোনা শহরে গভর্নরের বাড়িতে প্রবেশ করে এবং এলোপাতাড়ি গুলি চালায়। এ হামলায় গভর্নর রোয়েল দেগামো ও আরও পাঁচজন নিহত হন। গভর্নরের স্ত্রীও বিষয়টি নিশ্চিত করেছেন।

    ফেসবুক পোস্টে শহরটির মেয়র জেনিস দেগামো বলেন, ‘গভর্নর দেগামোর এ ধরনের মৃত্যু কাম্য নয়।’

    গত বছরের স্থানীয় নির্বাচনের পর থেকে অন্তত ৩ জন গুলিবিদ্ধ হয়েছেন। ৫৬ বছর বয়সী দেগামোর ওপর সর্বশেষ হামলার ঘটনা ঘটলো এটি।


    প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস রাজনৈতিক মিত্র দেগামোর হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন। হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।

    গত মাসে দেশটির সুপ্রিম কোর্ট দেগামোকে নেগ্রোস ওরিয়েন্টাল গভর্নর পদে সঠিক বিজয়ী ঘোষণা করেন। এর আগে অন্য আরেকজনকে বিজয়ী ঘোষণা করা হয়েছিল।

    সূত্র: আল-জাজিরা


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ