ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  •  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার ঝালকাঠিতে সামান্য বৃষ্টিতে সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে এলাকাবাসীর প্রতিবাদ খেলা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, প্রাণ গেল আর্জেন্টিনা সমর্থক স্বামীর আর্জেন্টিনার হারে বুয়েন্স আইরেসে ভয়াবহ দাঙ্গা
  • ২৫ ঘণ্টার যাত্রায় মহাকাশ স্টেশনে পৌঁছালো ৪ নভোচারী

    ২৫ ঘণ্টার যাত্রায় মহাকাশ স্টেশনে পৌঁছালো ৪ নভোচারী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    স্পেসএক্সের ক্রুবাহী ড্র্যাগন ক্যাপসুল আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছেছে। ছয় মাসের মিশনের অংশ হিসেবে এতে যুক্তরাষ্ট্রের দুইজন, রাশিয়ার একজন, সংযুক্ত আরব আমিরাতের একজন নভোচারী রয়েছে। খবর আল-জাজিরার।

    প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (৩ মার্চ) সাড়ে ১২টার পর স্বংক্রিয় স্পেসক্রাফট মহাকাশ স্টেশনে ডক করে। ভূমি থেকে সেখানে পৌঁছাতে সময় লাগে ২৫ ঘণ্টা। ফ্লোরিডায় অবস্থিত নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে স্পেসক্রাফটটি যাত্রা শুরু করে।

    নতুনভাবে যাওয়া এসব ক্রুরা অন্তত দুইশটির বেশি গবেষণামূলক কাজ করার পাশাপাশি প্রযুক্তিগত বিষয় সম্পাদনা করবে।

    মার্কিন মহাকাশ গবেষণা সংস্থাটি জানায়, ভবিষতে চাঁদে যেসব মিশন পরিচালনা করা হবে তাতে এসব গবেষণা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নাসার আর্টেমিস প্রোগ্রামেও এটি অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।

    আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের এসব সদস্যরা বিভিন্ন সংস্কারমূলক কাজও করে থাকে। তাছাড়া সেখান থেকে পৃথিবীতে আসা বা যারা নতুনভাবে যাবে তাদের জন্য সব প্রস্তুত রাখাও তাদের দায়িত্ব।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ