ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  •  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার ঝালকাঠিতে সামান্য বৃষ্টিতে সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে এলাকাবাসীর প্রতিবাদ খেলা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, প্রাণ গেল আর্জেন্টিনা সমর্থক স্বামীর আর্জেন্টিনার হারে বুয়েন্স আইরেসে ভয়াবহ দাঙ্গা
  • জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি সোনিয়া গান্ধী

    জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি সোনিয়া গান্ধী
    কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৬ বছর বয়সী কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। গতকাল বৃহস্পতিবার তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। 

    আজ শুক্রবার সকালে দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়, তাঁর ফুসফুসে সমস্যা থাকতে পারে। বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল রয়েছে। বক্ষরোগ বিশেষজ্ঞ ডা. অরূপ বসু তাঁর চিকিৎসা করছেন। 

    স্যার গঙ্গারাম হাসপাতালের চেয়ারম্যান ডা. ডিএস রানা এক বিবৃতিতে জানান, সোনিয়া গান্ধীর পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। 

    আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, সোনিয়া গান্ধীর শারীরিক অবস্থা পর্যবেক্ষণের জন্য একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে। এ বছরের জানুয়ারিতেও শ্বাসযন্ত্রে সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল সোনিয়া গান্ধীকে। তিন মাসের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার হাসপাতালে ভর্তি করাতে হলো তাঁকে। 

    এর আগে গত বছরের ২ জুন করোনা পরীক্ষায় পজিটিভ রিপোর্ট আসে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর। কংগ্রেসের মুখপাত্র রণদ্বীপ সিং সুরজেওয়ালা সোনিয়া গান্ধীর করোনা পজিটিভ হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ