ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  •  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার ঝালকাঠিতে সামান্য বৃষ্টিতে সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে এলাকাবাসীর প্রতিবাদ খেলা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, প্রাণ গেল আর্জেন্টিনা সমর্থক স্বামীর আর্জেন্টিনার হারে বুয়েন্স আইরেসে ভয়াবহ দাঙ্গা
  • ২০৩৫ সালের মধ্যে বিশ্বের অর্ধেকের বেশি মানুষ মুটিয়ে যাবে

    ২০৩৫ সালের মধ্যে বিশ্বের অর্ধেকের বেশি মানুষ মুটিয়ে যাবে
    ২০৩৫ সালের মধ্যে বিশ্বের অর্ধেকেরও বেশি মানুষ স্থূলতা সমস্যার মুখোমুখি হবে। ছবি: টুইটার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ২০৩৫ সালের মধ্যে বিশ্বের অর্ধেকেরও বেশি মানুষ স্থূলতা বা ওজনাধিক্য সমস্যার মুখোমুখি হবে বলে সতর্ক করেছে ওয়ার্ল্ড ওবেসিটি ফেডারেশন। এতে ক্ষতিগ্রস্ত হবে ৪০০ কোটির বেশি মানুষ।

    পৃথিবীর বর্তমান জনসংখ্যা ৭৮৮ কোটি। সে হিসাবে এবং ওয়ার্ল্ড ওবেসিটি ফেডারেশনের প্রতিবেদন অনুযায়ী বিশ্বের অর্ধেকেরও বেশি মানুষ অতিরিক্ত ওজন বা স্থূলতার সমস্যায় ভুগবেন। আর ওজন বৃদ্ধির হার সবচেয়ে বেশি হবে শিশুদের মধ্যে।

    প্রতিবেদনে আরও বলা হয়, আফ্রিকা ও এশিয়ার নিম্ন বা মধ্যম আয়ের দেশগুলোতে মোটা মানুষের সংখ্যা সবচেয়ে বেশি বৃদ্ধি পাবে বলে আশঙ্কা করা হচ্ছে। ২০৩৫ সালের মধ্যে স্থূলতাজনিত ব্যয় হতে পারে বার্ষিক ৪ লাখ কোটি ডলারেরও বেশি।

    ফেডারেশনের প্রেসিডেন্ট লুই বাউর বলেন, ‘প্রতিবেদনে যে তথ্য উঠে এসেছে, তা উদ্বেগজনক। যদি স্থূলতা মোকাবিলায় এখনই পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে মারাত্মক ঝুঁকির মধ্যে পড়তে হবে। আর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ভবিষ্যৎ প্রজন্ম। প্রতিবেদনের ফলাফল সে সতর্কবার্তাই দিচ্ছে। তাই ফলাফল বিবেচনায় নিয়ে এখনই পদক্ষেপ নেওয়া প্রয়োজন।’

    আগামীতে স্থূলতা সবচেয়ে বেশি বৃদ্ধি পাবে এমন শীর্ষ ১০টি দেশের মধ্যে নয়টিই আফ্রিকা ও এশিয়ার নিম্ন বা নিম্ন-মধ্যম আয়ের দেশ। শিশু-কিশোরদের মধ্যে স্থূলতা সবচেয়ে দ্রুত হারে বৃদ্ধি পাবে বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে।

    স্থূলতা বৃদ্ধির কারণগুলোর মধ্যে রয়েছে—খুব বেশি প্রক্রিয়াজাত খাবার খাওয়া, দুর্বল খাদ্য সরবরাহ ও বিপণন নীতি, ওজন নিয়ন্ত্রণসহ প্রয়োজনীয় স্বাস্থ্যশিক্ষা না থাকা এবং দীর্ঘক্ষণ এক স্থানে বসে থাকা।

    প্রতিবেদনে প্রকাশিত তথ্যগুলো আগামী সোমবার জাতিসংঘে উপস্থাপন করা হবে। স্থূলতার হার বৃদ্ধির ফলে বৈশ্বিক অর্থনীতিতেও এর প্রভাব পড়বে। বিশ্বব্যাপী মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৩ শতাংশের ওপর প্রভাব পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ