ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার ঝালকাঠিতে সামান্য বৃষ্টিতে সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে এলাকাবাসীর প্রতিবাদ খেলা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, প্রাণ গেল আর্জেন্টিনা সমর্থক স্বামীর আর্জেন্টিনার হারে বুয়েন্স আইরেসে ভয়াবহ দাঙ্গা হত্যাচেষ্টার দুই মামলায় সাবেক এমপি জ্যাকবকে গ্রেপ্তার দেখালেন আদালত জিয়াউল আহসানের জলসিঁড়ির আটতলা ভবনে দুদক সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন
  • দুর্নীতির ব্যয় মেটাতে সরকার বিদ্যুতের দাম বাড়াচ্ছে: ফখরুল

    দুর্নীতির ব্যয় মেটাতে সরকার বিদ্যুতের দাম বাড়াচ্ছে: ফখরুল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিদ্যুৎ খাতে দুর্নীতির ফলে যে ব্যয় বেড়েছে, সেই ঘাটতি মেটাতে সরকার বারবার বিদ্যুতের দাম বাড়াচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    তিনি বলেন, কয়েক মাসের মধ্যে তিন দফা বিদ্যুতের দাম বাড়িয়েছে সরকার। বিদ্যুৎ খাতে দুর্নীতির কারণে যে ব্যয় বেড়েছে, তার ঘাটতির জোগান দিতে জনগণের পকেট কাটতে দাম বাড়ানো হচ্ছে।

    বুধবার (১ মার্চ) বিকেলে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে ইউনিয়ন পর্যায়ের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তৃণমূল পর্যায়ের জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ের অংশ হিসেবে বুধবার বরিশাল বিভাগে বিএনপি থেকে নির্বাচিত ইউনিয়ন পরিষদের সাবেক ও বর্তমান চেয়ারম্যানদের সঙ্গে মতবিনিময় করেন দলের সিনিয়র নেতারা।

    সরকার সাধারণ মানুষের সঙ্গে রসিকতা করছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, চাল, ডাল, তেলের দাম বেড়েই চলেছে। মানুষ দুর্বিষহ জীবনযাপন করছে। মানুষ যখন খেতে পাচ্ছে না তখন হাওরে প্রধানমন্ত্রী নানা পদের খাবার দিয়ে উৎসব করছেন। সাধারণ মানুষের সঙ্গে রসিকতা, তামাশা করা হচ্ছে।


    তিনি বলেন, সরকার লুটপাট করে বিদেশে টাকা পাচার করেছে, আর দেশের মানুষ খাদ্যের অভাবে ভুগছে। এই মুহূর্তে বাংলাদেশের অস্তিত্ব রক্ষায় আন্দোলন করে সরকারের বিদায় করা ছাড়া কোনো বিকল্প নেই। দেশে কারও নীরব থাকার সুযোগ নেই। জনগণকে ঐক্যবদ্ধ করে আন্দোলন এগিয়ে নেওয়া হবে।


    বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশে শ্বাসরুদ্ধকর ভয়ংকর পরিস্থিতি চলছে। বিএনপি কয়েক ধাপে আন্দোলনের এই পর্যায়ে পরিণতির দিকে যেতে চায়। কারণ আওয়ামী লীগ জোর করে ক্ষমতা ধরে রেখে বাংলাদেশকে ভয়ংকর পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে।

    এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, বেগম সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ, আলতাফ হোসেন চৌধুরী, জয়নুল আবেদীন, যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন প্রমুখ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ