ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  •  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার ঝালকাঠিতে সামান্য বৃষ্টিতে সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে এলাকাবাসীর প্রতিবাদ খেলা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, প্রাণ গেল আর্জেন্টিনা সমর্থক স্বামীর আর্জেন্টিনার হারে বুয়েন্স আইরেসে ভয়াবহ দাঙ্গা
  • দক্ষিণ আফ্রিকায় ১৯ বাংলাদেশি উদ্ধার, আটক স্বদেশি পাচারকারী

    দক্ষিণ আফ্রিকায় ১৯ বাংলাদেশি উদ্ধার, আটক স্বদেশি পাচারকারী
    ছবি: প্রতীকী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দক্ষিণ আফ্রিকায় সন্দেহভাজন পাচারকারীদের হাত থেকে উদ্ধার করা হয়েছে ১৯ বাংলাদেশি নাগরিককে। সোমবার (২৭ ফেব্রুয়ারি) এহলানজেনি জেলা গোয়েন্দা টাস্ক টিমের এক অভিযানে তাদের উদ্ধার করা হয়। দক্ষিণ আফ্রিকান সংবাদমাধ্যম দ্য সিটিজেন এবং টাইমসের প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

    পুলিশের মুখপাত্র ব্রিগেডিয়ার সেলভি মোহলালা বলেছেন, তারা নেলসপ্রুটের বাইরে কামাগুগু এলাকার একটি বাড়িতে জিম্মিদের আটকে রাখার খবর পেয়েছিলেন।

    তিনি বলেন, পুলিশ সদস্যরা তিন বেডরুমের একটি বাড়িতে ১৯ জন বাংলাদেশি পুরুষকে দেখতে পান। তাদের সেলফোনগুলো একটি প্লাস্টিকের ব্যাগে রাখা ছিল। অর্থাৎ, আত্মীয় বা বন্ধুদের সঙ্গে যোগাযোগ করার সুযোগ ছিল না জিম্মি ব্যক্তিদের।

    মোহলালা আরও জানান, ওই বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করছিলেন ৫২ বছর বয়সী আরেক বাংলাদেশি নাগরিক। মানবপাচারে জড়িত সন্দেহে তাকে আটক করা হয়েছে এবং শিগগির নেলসপ্রুট ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হবে।


    তিনি বলেছেন, পাচারের গন্তব্য কোথায় এবং চক্রের প্রধান কে তা জানতে তদন্ত চলছে। তবে প্রাথমিক তদন্তে দেখা গেছে, কেউ কেউ মিডলবার্গে যাচ্ছিলেন, অন্যদের গন্তব্য ছিল জোহানেসবার্গে।


    উদ্ধার ১৯ বাংলাদেশির দক্ষিণ আফ্রিকার অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগ আনা হতে পারে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ