ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • যে কারণে দর্শকদের ওপর খেপলেন জয়া আহসান 

    যে কারণে দর্শকদের ওপর খেপলেন জয়া আহসান 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ‘মায়ার জঞ্জাল’ সিনেমা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন অভিনেত্রী জয় আহসান। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টও করেছেন এ অভিনেত্রী।

    সোমবার সকালে জয়া আহসান লেখেন, মায়ার জঞ্জাল ছবিটি মুক্তি পেয়েছে। বাংলাদেশের সিনেমা হলে চলছে। আমাদের দেশে যারা ভালো ছবির জন্য তৃষ্ণার্ত, এমন একটি অপূর্ব ছবি নিয়ে তাদের নীরবতায় আমি খুবই আশ্চর্য হয়েছি।

    গত শুক্রবার বাংলাদেশ ও ভারতে মুক্তি পেয়েছে মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্পে নির্মিত যৌথ প্রযোজনার সিনেমাটি।  

    বাংলাদেশের দর্শকদের প্রতি ক্ষোভ ঝেড়ে অভিনেত্রী বলেন, যৌথ প্রযোজনার এই ছবিটি তো আমাদেরও, নাকি? অপি করিম আর সোহেল মণ্ডল ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। ছবিটির মূলে আছে বাংলা ভাষার জাদুকর লেখক মানিক বন্দ্যোপাধ্যায়। 

    চলচ্চিত্রটি নিয়ে বাংলাদেশের কলাকুশলীদের প্রতিও ক্ষোভ ঝাড়েন জয়া। তিনি লেখেন, ভালো ছবি নিয়ে আমাদের পরিচালক, শিল্পী, কলাকুশলীরা কথা বলতে থাকলে তবেই না ভালো ছবির আবহাওয়াটা গড়ে উঠবে, দর্শকদের তৃষ্ণা বাড়বে।

    জয়া আরও বলেন, আমাদের নাগরিক সমাজের একেবারে প্রান্তে জীবনযাপন করা কিছু মানুষের এমন মায়াভরা সিনেমা আমি দেখিনি। জীবনের কঠিন কশাঘাত তাদের ম্রিয়মাণ, তিক্ত আর বাঁকা করে তুলেছে; কিন্তু সব ছাপিয়েও মমতা কীভাবে শেষ পর্যন্ত মানুষকে মানুষের সঙ্গে বেঁধে রাখে— সেই গল্পই দেখিয়েছেন পরিচালক ইন্দ্রনীল রায় চৌধুরী। ভালো বাংলা ছবির চৌহদ্দি বড় করতে চাইলে আমাদের মনটাও তো প্রসারিত করতে হবে। আমরা সবাই যেন ভালো ছবির সঙ্গে থাকি।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ