ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • চূড়ান্ত সিদ্ধান্তের আগেই দেশের সিনেমা হলে পাঠানের পোস্টার

    চূড়ান্ত সিদ্ধান্তের আগেই দেশের সিনেমা হলে পাঠানের পোস্টার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশে বলিউডের সিনেমা আমদানির বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তার আগেই ময়মনসিংহের ছায়াবাণী সিনেমা হলে আগামী ৩ মার্চ পাঠান মুক্তি পাচ্ছে এমন ঘোষণা দিয়ে বাংলায় ছাপানো পোস্টার লাগানো হয়েছে।

    রোববার (২৬ ফেব্রুয়ারি) রাতে হল বাংলাদেশে চলচ্চিত্র প্রদর্শক সমিতির উপদেষ্টা সুদীপ্ত দাস সংবাদমাধ্যমকে বলেন, পাঠান মুক্তির কোনো সিদ্ধান্ত হয়নি। সরকার যদি অনুমতি দেয় তাহলে হিন্দি সিনেমা চলবে। তবে আমাদের পক্ষ থেকে কোনো হলকে এ সিনেমা আসছে এমন নিশ্চয়তা দিইনি।

    বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সাধারণ সম্পাদক আওলাদ হোসেন উজ্জ্বলও জানান, হল মালিকদের সংগঠনের কাছ থেকে ৩ মার্চ পাঠান মুক্তি পাবে এমন কোনো গ্রিন সিগন্যাল দেওয়া হয়নি।

    তিনি বলেন, এখনো কোনো নিশ্চিত বার্তা আমরা পাইনি। তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ যেহেতু ১৯ সংগঠনকে আশ্বস্ত করেছেন, সেহেতু আশা করছি শিগগিরই অনুমোদন পেয়ে যাব।

    পোস্টার ছাপানো বিষয়ে ছায়াবাণী সিনেমা হলের ম্যানেজার শফিকুল ইসলাম বলেন, সিনেমার প্রচারণার জন্য পোস্টার নিজেরা লাগিয়েছি। দৈনিক দর্শক এসে জানতে চায় ‘পাঠান’ রিলিজ কত তারিখ। ৩ মার্চ মুক্তি পাবে এ খবর জেনেছি। গ্রিন সিগন্যাল পেয়ে পোস্টার লাগিয়ে রেখেছি।

    যদিও গত ২৪ ফেব্রুয়ারির আগে দেশে হিন্দি সিনেমা আমদানির সম্ভাবনা তৈরি হয়েছিল। তখন প্রযোজক সমিতির নেতা খোরশেদ আলম খসরু জানিয়েছিলেন ১৯ সংগঠন যেহেতু ঐকমত্যে পৌঁছেছে সেহেতু তথ্য মন্ত্রণালয়ের কোনো আপত্তি নেই। প্রধানমন্ত্রীর চূড়ান্ত অনুমতির অপেক্ষা বাকি ছিল। সেটা আর হয়নি।

    চলচ্চিত্র সংশ্লিষ্ট নেতারা মনে করছেন, যেকোনো মুহূর্তে হিন্দি সিনেমা আমদানির বিষয়টি চূড়ান্ত অনুমোদন পেয়ে যাবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ