ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  •  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার ঝালকাঠিতে সামান্য বৃষ্টিতে সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে এলাকাবাসীর প্রতিবাদ খেলা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, প্রাণ গেল আর্জেন্টিনা সমর্থক স্বামীর আর্জেন্টিনার হারে বুয়েন্স আইরেসে ভয়াবহ দাঙ্গা
  • নেপালে উপ-প্রধানমন্ত্রীসহ ৪ জনের পদত্যাগ, বিপাকে জোট সরকার

    নেপালে উপ-প্রধানমন্ত্রীসহ ৪ জনের পদত্যাগ, বিপাকে জোট সরকার
    নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দহল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নেপালের উপ-প্রধানমন্ত্রীসহ আরও তিন মন্ত্রী পদত্যাগ করেছেন। দেশটির প্রধানমন্ত্রী পুষ্প কমল দহল বিরোধীদলের প্রেসিডেন্ট প্রার্থীকে সমর্থন করার পরিকল্পনা জানানোর পরই তারা এই সিদ্ধান্ত নেন। এমন পরিস্থিতিতে বিপাকে পড়েছে নেপালের বর্তমান জোট সরকার। খবর আল-জাজিরার।

    প্রতিবেদনে বলা হয়, প্রতিবাদের অংশ হিসেবে উপ-প্রধানমন্ত্রী রাজেন্দ্র লিংডেন পদত্যাগ করেন। তিনি জ্বালানি ও পানিসম্পদ মন্ত্রণালয়েরও দায়িত্বে ছিলেন। একই সঙ্গে নগর উন্নয়ন ও আইন বিষয়ক মন্ত্রীও পদত্যাগ করেছেন।


    লিংডেন জানিয়েছেন, যে জোটের অধীনে আমরা সরকারে যোগ দিয়েছিলাম, সেই জোট আর অটুট নেই। এই সরকারে আর থাকা যথাযথ নয় বলেও জানান তিনি।

    এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা জানিয়েছেন, তাদের পদত্যাগে বড় কোনো পরিবর্তন আসবে না। কারণ সংসদে দহল সরকারের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। তবে নতুন কোনো জোট দেখা যেতে পারে।


    এর আগে পুষ্প কমল বলেন, তিনি বিরোধীদল নেপালি কংগ্রেস পার্টি (এনসিপি) থেকে রাম চন্দ্র পৌদেলকে প্রেসিডেন্ট নির্বাচনে সমর্থন দেবেন। জোট সরকারের শরিক দল ‘দ্য কমিউনিস্ট ইউনিফাইড মার্কসিস্ট লেনিনিস্ট’র (ইউএমএল) প্রার্থীর পরিবর্তে রাম চন্দ্রকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত জানান তিনি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ