ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • হিন্দি সিনেমাকে ‘অশ্লীল’ বলায় ভারতীয় সংবাদমাধ্যমের শিরোনামে ডিপজল

    হিন্দি সিনেমাকে ‘অশ্লীল’ বলায় ভারতীয় সংবাদমাধ্যমের শিরোনামে ডিপজল
    খল অভিনেতা ডিপজল (বামে), শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমার দৃশ্য (ডানে)
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঢাকাই সিনেমার আলোচিত খল অভিনেতা ডিপজল হিন্দি সিনেমাকে ‘অশ্লীল’ বলেছিলেন। 

    বলিউড তারকা শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমা বাংলাদেশে মুক্তি নিয়ে কথা বলেন তিনি। 

    ডিপজল বলেন, ‘হিন্দি সিনেমায় অশ্লীল দৃশ্য ও গান থাকে। হিন্দি সিনেমা বাংলাদেশের সংস্কৃতির সঙ্গে যায় না।
    এমন মন্তব্যের জন্য টাইমস অব ইন্ডিয়াসহ ভারতের বেশ কয়েকটি গণমাধ্যম ডিপজলকে নিয়ে খবর প্রকাশ করেছে। সেখানে ডিপজলের বক্তব্য তুলে ধরা হয়েছে।

    টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, অনেক দ্বিধাদ্বন্দ্বের পর সম্প্রতি বাংলাদেশের তথ্য মন্ত্রণালয় দেশে হিন্দি ছবি মুক্তির বিষয়ে অনুমোদন দেয়।

    ১৯টি চলচ্চিত্র সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে মন্ত্রণালয়ের কর্মকর্তারা একমত হয়েছেন যে, প্রতি বছর ১০টি হিন্দি চলচ্চিত্র বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ