ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  •  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার ঝালকাঠিতে সামান্য বৃষ্টিতে সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে এলাকাবাসীর প্রতিবাদ খেলা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, প্রাণ গেল আর্জেন্টিনা সমর্থক স্বামীর আর্জেন্টিনার হারে বুয়েন্স আইরেসে ভয়াবহ দাঙ্গা
  • ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়ে ১১

    ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়ে ১১
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অধিকৃত পশ্চিম তীরের নাবলুস শহরে ইসরায়েলি সেনাবাহিনীর অভিযানে অন্তত ১১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছে আরও অনেকে। 

    ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বুধবারের ইসরায়েলি অভিযানে অন্তত ১০২ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ৮২ জন গুলিবিদ্ধ হয়েছে। ছয়জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। 

    স্থানীয় সময় গতকাল বুধবার সকাল ১০টায় বেশ কয়েকটি সামরিক বাহন নিয়ে নাবলুসে অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। এসময় বিক্ষোভ ও সংঘর্ষ ছড়িয়ে পড়ে। 

    দুজন ওয়ান্টেড ফিলিস্তিনি যোদ্ধা হোসাম ইসলিম ও মোহাম্মদ আব্দুলগনির বাড়ি ঘেরাওয়ের আগে শহরের সব প্রবেশপথ বন্ধ করে দিয়েছিল ইসরায়েলি সেনারা। অভিযানে তারা দু’জন নিহত হয়েছেন।

    এ সময় ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে বেশ কয়েকজন বেসামরিক নাগরিকও নিহত হন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ