ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • হৃতিককে অভিনয় করতে কখনও দেখিনি: কঙ্গনা

    হৃতিককে অভিনয় করতে কখনও দেখিনি: কঙ্গনা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সম্পর্ক নেই, রয়েছে শুধুই তিক্ততা, এ বার সপ্তাহের শুরুতেই হৃতিক রোশনকে নিয়ে মন্তব্য কঙ্গনা রানাউতের। দুপক্ষের মধ্যে বিস্তর কাদা ছোড়াছুড়ি চলেছে। অবস্থা এমন পর্যায় পৌঁছেয় যে আদালতের দারস্থ হন তারা। তবে সে সবই অনেক দিন আগের ঘটনা। এখন হৃতিক ভাল আছেন সাবার সঙ্গে। কঙ্গনা ব্যস্ত কাজে। এর মাঝেই ফের কেন হৃতিক প্রসঙ্গ তুললেন কঙ্গনা?

    এই মুহূর্তে চন্দ্রমুখীর শুটিং নিয়ে ব্যস্ত কঙ্গনা। শুটিংয়ের ফাঁকে খানিকটা বিরতি পেয়েই চলে এসেছেন টুইটারে। শাহরুখের মতো তিনি ‘আস্ক মি এনিথিং’ সেশনে সরাসরি কথা বললেন অনুরাগীদের সঙ্গে। এই সেশনে অনুরাগীরা প্রশ্ন করবেন কঙ্গনাকে, উত্তর দেবেন অভিনেত্রী। সপ্তাহের শুরুতেই এই সেশনে কঙ্গনাকে জিজ্ঞেস করা হল হৃতিকের কথা। এমনিতেই ঠোটকাঁটা বলে দুর্নাম রয়েছে কঙ্গনার। তাই হৃতিককে নিয়ে অনুরাগীর প্রশ্ন রাখঢাক না রেখেই উত্তর দিলেন বলিউডের ‘কুইন’।

    এক জন টুইটার ব্যবহাককারী লেখেন- হৃতিক রোশন না কি দলজিৎ দোসাঞ্জ, আপনার প্রিয় অভিনেতা কে? প্রশ্নের উত্তর এড়িয়ে না গিয়ে তিনি লেখেন, এক জন ভাল অ্যকশন করেন, অন্য জন ভাল গান লেখেন, দুজনের কাউকেই অভিনয় করতে কখনও দেখিনি। আপনারা কেউ দেখতে পেলে জানাবেন আমাকে।

    কঙ্গনা খানিকটা রসিকতা করেই প্রশ্নের উত্তর দিয়েছেন বলেই মত একাংশের। তবে ঘুরিয়ে যে হৃতিককে হেয় করতে ছাড়েননি কঙ্গনা, বুঝতে বাকি নেই কারও। ‘কৃষ’ ছবিতে কাজ করার সময় একে অপরের সঙ্গে সম্পর্কে জড়ান তারা। তার পর ২০১৬ সালে একে অপরের বিরুদ্ধে একাধিক অভিযোগ আনেন। এখন প্রায় মুখ দেখাদেখি বন্ধ হৃতিক-কঙ্গনার।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ