ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • গ্রেফতারের প্রস্তুতি নিয়েছিল এফআইএ, জামিন পেয়ে যান ইমরান খান

     গ্রেফতারের প্রস্তুতি নিয়েছিল এফআইএ, জামিন পেয়ে যান ইমরান খান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান নির্বাচন কমিশনের সামনে সহিংস বিক্ষোভের মামলায় জামিন পেয়েছেন। খবর দ্য ডনের।

    পাক সংবাদমাধ্যমগুলো গতকাল (সোমবার) জানিয়েছিল, ইমরানকে গ্রেফতার করার প্রস্তুতি নিয়েছিল কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফআইএ)। তবে তার আগেই সন্ধ্যার দিকে তাকে জামিন দেন লাহোর হাইকোর্ট। ৩ মার্চ পর্যন্ত এই জামিন বহাল থাকবে।

    একটি সূত্র জানিয়েছে, পুলিশের সহায়তায় ইমরানকে গ্রেফতারে চার সদস্যের একটি দলও গঠন করেছিল এফআইএ। চূড়ান্ত সম্মতির জন্য সংস্থাটির পরিচালককে অবহিত করা হয়। তবে ইমরানের গ্রেফতার ঠেকাতে জামান পার্কের বাইরে অবস্থান নিয়েছিলেন তার দল তেহরিক ই-ইনসাফের বহু নেতাকর্মী।

    গত বছরের এপ্রিলে আস্থা ভোটে ইমরান খান প্রধানমন্ত্রিত্ব হারান। এরপর তার সমর্থকরা নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ করেন। সেটিকে ‘সহিংস বিক্ষোভ আখ্যা’ দিয়ে ইমরান খানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় ইসলামাবাদে। সেই মামলায় আদালতের নিদেশে সোমবার সন্ধ্যার পর হাজিরা দেন ইমরান। এরপর শুনানি শেষে আদালত তার জামিন দেন।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ