ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • অল্প বয়সের কারণে আমি ভুল করেছি, ক্ষমাপ্রার্থী: পূজা

    অল্প বয়সের কারণে আমি ভুল করেছি, ক্ষমাপ্রার্থী: পূজা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার হাত ধরে চলচ্চিত্রে নায়িকা হিসেবে আগমন ঘটে পূজা চেরির। স্বাভাবিক কারণে জাজের ঘরে নিয়মিতি শিল্পী ছিলেন তিনি। শিশুশিল্পী থেকে নায়িকা হয়েছেন চিত্রনায়িকা পূজা চেরি। এই প্রযোজনা প্রতিষ্ঠানটি থেকে ‘পোড়ামন-২’, ‘দহন’ ও ‘নূর জাহান’ সিনেমাগুলোর মাধ্যমে নায়িকা হন তিনি। প্রথম তিন সিনেমা দিয়ে আলোচনা তৈরি করেছিলেন পূজা চেরি।

    পরে জাজ কর্ণধার আবদুল আজিজের সঙ্গে পূজার প্রেমের গুঞ্জন রটে এবং ব্যক্তিগত মনোমালিন্যের কারণে জাজ থেকে বেরিয়ে আসেন পূজা। অন্য প্রযোজনা প্রতিষ্ঠানের একাধিক সিনেমা করলেও সেগুলো দিয়ে পূজা নজর কাড়তে পারেননি, বরং সমালোচিত হয়েছেন।

    এ কারণে পূজা আবারও জাজে ফিরতে চাইছেন। জাজ থেকে বেরিয়ে আসা যে ভুল সিদ্ধান্ত ছিল সেটি বুঝতে পেরে অনুশোচনায় ভুগছেন এই নায়িকা।

    তাই ক্ষমা চেয়ে সোমবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে সোশ্যাল মিডিয়ায় পূজা একটি পোস্ট দিয়ে লিখেছেন, ‘আমার বয়স অল্প। না বুঝে হয়তো ভুল করেছি। ছোট বোন মনে করে আমাকে ক্ষমা করে দেবেন।’

    পূজা চেরি তার পোস্টে লিখেছেন, ‘আমার ১৪ বছর বয়সে জাজ আমাকে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করিয়েছে। আমি জাজেরই সৃষ্টি, জাজেরই। আগে মনে করতাম জাজ মানে শুধুই জাজ। কিন্তু আসলে আব্দুল আজিজ ভাইয়া, খোকন ভাইয়া, বাপ্পি ভাইয়া, মাহি আপু, নুসরাত ফারিয়া আপু, রোশান, সিয়াম, সৈকত নাসির ভাইয়া, রায়হান রাফি ভাইয়াসহ আরও অনেকে মিলেই জাজ। আমার অল্প বয়সের কারণে আমি একটি ভুল করেছি। আমি সবার কাছে ক্ষমাপ্রার্থী। আমাকে আপনাদের ছোট বোন ও সহকর্মী হিসেবে ক্ষমা করে দেবেন।’


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ