ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • মাঝ আকাশে হার্ট অ্যাটাকে বাংলাদেশির মৃত্যু

    মাঝ আকাশে হার্ট অ্যাটাকে বাংলাদেশির মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে ঢাকাগামী ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইটে শাব শেখ (৫৯) নামে বাংলাদেশি এক যাত্রীর মৃত্যু হয়েছে। হার্ট অ্যাটাকে ওই যাত্রী মারা গেছেন বলে জানা গেছে।

    ফ্লাই দুবাই কর্তৃপক্ষ এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম খালিজ টাইমস।

    এ বিষেয়ে ফ্লাই দুবাই এয়ারলাইন্সের মুখপাত্র বলেন, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়া শাব শেখের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। তার অসুস্থার কথা শুনে আমরা ফ্লাইটটি পাকিস্তানের করাচি বিমানবন্দরে অবতরণ করাই। কিন্ত গুরুতর অসুস্থ ওই যাত্রীকে বাঁচানো সম্ভব হয়নি।

    ফ্লাই দুবাই বলছে, মেডিকেল ইমার্জেন্সির কারণে স্মার্টউইংসের পরিচালিত ফ্লাই দুবাইয়ের এফজেড ৫২৩ ফ্লাইটটি করাচি বিমানবন্দরে অবতরণ করা হয়েছিল। শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুবাই ইন্টারন্যাশনাল বিমানবন্দর থেকে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার পথে ফ্লাইটে ওই জরুরি অবস্থা তৈরি হয়।

    পাকিস্তানি সংবাদমাধ্যম শামা টিভির খবরে বলা হয়েছে, পাকিস্তানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কর্মকর্তাদের মতে, দুবাই থেকে ঢাকাগামী ফ্লাই দুবাইয়ের ওই ফ্লাইটের একজন যাত্রী অসুস্থ হয়ে পড়েন। পরে ফ্লাইটের ক্যাপ্টেন করাচি বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলারের সঙ্গে যোগাযোগ করেন এবং জরুরি অবতরণের অনুমতি চান।

    ঘটনার বিষয়ে করাচি বিমানবন্দরের কর্মকর্তারা বলেছেন, বিমানটিকে অবতরণের অনুমতি দেওয়া হয়। বিমানবন্দরে অবতরণের সঙ্গে সঙ্গে ওই যাত্রীর জন্য চিকিৎসক এবং একটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও করা হয়েছিল। কিন্তু অবতরণের সময়ই ওই যাত্রী মারা যান।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ