ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  •  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার ঝালকাঠিতে সামান্য বৃষ্টিতে সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে এলাকাবাসীর প্রতিবাদ খেলা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, প্রাণ গেল আর্জেন্টিনা সমর্থক স্বামীর আর্জেন্টিনার হারে বুয়েন্স আইরেসে ভয়াবহ দাঙ্গা
  • ‘খালেদা জিয়ার রাজনৈতিক স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার’

    ‘খালেদা জিয়ার রাজনৈতিক স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।

    রোববার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সেমিনার হলে ১৪শ বিজেএস পরীক্ষার মাধ্যমে নিয়োগপ্রাপ্ত সহকারী জজদের জন্য ১২শ ওরিয়েন্টশন কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

    খালেদা জিয়া নির্বাচন করতে পারবেন কি না এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, তাহলে সংবিধানের ৬৬নং অনুচ্ছেদে যেতে হবে। সেখানে বলা আছে, কারো যদি নৈতিক স্খলনের দায়ে দুই বছর বা তার বেশি সাজা হয়, তাহলে তিনি নির্বাচন করতে পারবেন না। এগুলো স্পষ্ট।

    রাজনৈতিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করার বিষয়ে মন্ত্রী বলেন, অসুস্থতার কারণে দুটো শর্ত দিয়ে তাকে মুক্ত করা হয়েছে। তিনি রাজনীতি করতে পারবেন না বা রাজনীতি বন্ধ রাখতে হবে সেরকম কোনো শর্ত ছিল না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার মনে করে, কারোর এই স্বাধীনতাটার ওপর হস্তক্ষেপ করা ঠিক নয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ