ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • সিরিয়ায় আইএসের হামলায় ৫৩ জন নিহত

    সিরিয়ায় আইএসের হামলায় ৫৩ জন নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সিরিয়ায় আইএসের ভয়াবহ হামলায় ৫৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।

    শনিবার (১৮ ফেব্রুয়ারি) এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। এর আগে, শুক্রবার সিরিয়ার রাষ্ট্রীয় বার্তাসংস্থা সানা এ তথ্য জানায়।

    জানা গেছে, সিরিয়ার মধ্যাঞ্চলীয় প্রদেশ হোমসে এ ঘটনা ঘটে। দেশটির বার্তাসংস্থা সানা হামলার জন্য জিহাদি জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটকে (আইএস) দায়ী করেছে। রাষ্ট্রীয় ওই গণমাধ্যমের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

    হামলায় নিহতদের মরদেহ পালমিরা প্রাদেশিক হাসপাতালে নেওয়া হয়েছে। হাসপাতালের প্রধানের বরাতে রাষ্ট্রীয় বার্তাসংস্থা সানা জানিয়েছে, হাসপাতালে নেওয়া নিহতদের মাথায় গুলির চিহ্ন রয়েছে।

    বেঁচে যাওয়া একজন জানিয়েছেন, তাদের গাড়ি পুড়িয়ে দিয়েছে আইএস।

    তবে এ হামলার জন্য এখনো কেউ দায় স্বীকার করেনি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ