ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • আমেরিকায় বন্দুকধারীর গুলিতে ৬ জন নিহত

    আমেরিকায় বন্দুকধারীর গুলিতে ৬ জন নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মার্কিন যুক্তরাষ্ট্রের মিসিসিপি শহরে এক বন্দুকধারীর গুলিতে ছয়জন নিহত হয়েছেন। ঘটনার পর তাকে আইনশৃঙ্খলা বাহিনী আটক করেছে।

    শনিবার (১৮ ফেব্রুয়ারি) এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম রয়টার্স ও নিউইয়র্ক টাইমস। এর আগে, শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) শহরের চারটি স্থানে হামলা চালিয়ে ওই ছয় জনকে হত্যা করা হয়।

    অজ্ঞাত পরিচয়ের ওই বন্দুকধারী প্রথমে একটি দোকানে যায় এবং সেখানে এক জনকে গুলি করে হত্যা করে। তারপর পাশের একটি বাড়িতে গিয়ে এক নারীকে গুলি করে হত্যা করে। পরে সে আরেকটি বাড়িতে প্রবেশ করে সেখানে দু’জনকে হত্যা করে। ধারণা করা হচ্ছে এ বাড়িতেই বন্দুকধারী থাকতো।

    পুলিশ ওই বন্দুকধারীর গাড়িটিকে সন্দেহ করে চ্যালেঞ্জ করে এবং তাকে আটক করতে গেলে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় তার গাড়িটি রাস্তা থেকে সিটকে একটি বাড়ির সঙ্গে ধাক্কা খায়। সবশেষে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে আটক করে। আটক হওয়া বাড়ি থেকে পুলিশ আরও দু’ব্যক্তির লাশ উদ্ধার করে। এরমধ্যে এক জনের লাশ একটি গাড়ি থেকে এবং অন্যজনের লাশ রাস্তা থেকে উদ্ধার করা হয়।

    প্রত্যক্ষদর্শী এক দোকানি ওই হামলাকারীর হত্যাযজ্ঞ সরাসরি দেখেছেন। তিনি বলেন, তার কাছে গুলিভর্তি পিস্তল ছিল, আমি তাকে গুলি করতে চেয়েছিলেন। কিন্তু পরে নানা হিসাব নিকাশ করে আর গুলি করিনি।

    প্রসঙ্গত, মিসিসিপি শহরে তিনশ’রও কম লোক বসবাস করে। শহরটি টেনেসি অঙ্গরাজ্যের মেম্ফিস থেকে ৪০ মাইল দক্ষিণে অবস্থিত।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ