ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • ভূমিকম্পে বেঁচে গেলেও আগুনে পুড়ে মারা গেলেন একই পরিবারের ৭ জন

    ভূমিকম্পে বেঁচে গেলেও আগুনে পুড়ে মারা গেলেন একই পরিবারের ৭ জন
    ছবি: সংগৃহীত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    তুরস্ক-সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে এ পর্যন্ত ৪৪ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। স্মরণকালের মধ্যে অন্যতম এই ভূমিকম্পে বিভিন্ন দেশ তুরস্ক-সিরিয়ায় উদ্ধার অভিযান চালাচ্ছে। এরই মধ্যে তুরস্কে থাকা একটি সিরীয় পরিবার ভূমিকম্পে প্রাণে বেঁচে যায়। পরে তাদের উদ্ধার করে একটি বাড়িতে রাখা হয়। কিন্তু ভূমিকম্পে প্রাণে বেঁচে গেলেও আগুনে পুড়ে মারা গেছেন ওই পরিবারের সাত জন।

    শুক্রবার ওই ভবনটিতে আগুন লাগে। এ ঘটনায় আহত হয়েছেন সাত জন। তাদের চিকিৎসা চলছে।

    তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, নিহতদের মধ্যে পাঁচ জনই শিশু। কোনিয়ার প্রধান সরকারি কৌঁসুলির অফিস জানিয়েছে, একতলা ভবনটিতে ১৪ জন ছিলেন। 

    সিরীয় ওই পরিবারটি তুরস্কের গাজিয়ানটেপ প্রদেশের নুরদাগিতে থাকত। ভূমিকম্পে তুরস্কে যে কয়েকটি শহর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নুরদাগি সেগুলোর একটি। কয়েকদিন আগেই ওই পরিবারের সদস্যদের উদ্ধার করে মধ্যাঞ্চলীয় শহর কোনিয়ায় স্থানান্তর করা হয়েছিল।

    খবরে বলা হয়েছে, অগ্নিকাণ্ডের ঘটনার পর তদন্ত করা হয়েছে এবং একটি বিশেষজ্ঞ কমিটি নিয়োগ দেয়া হয়েছে। স্থানীয় একজন বাসিন্দা মুহসিন চাকির আনাদোলুকে বলেন, আমরা আগুন দেখেছি কিন্তু কিছু করতে পারিনি। জানালা দিয়ে একটি মেয়েকে উদ্ধার করা হয়। আগুনে পুড়ে মৃত্যু হওয়া ওই শিশুদের বয়স ৪ থেকে ১৩ বছর।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ