ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • মে মাসে মুক্তি পাচ্ছে ‘ময়ূরাক্ষী’

    মে মাসে মুক্তি পাচ্ছে ‘ময়ূরাক্ষী’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ‘পদ্মাপুরাণ’ সিনেমা খ্যাত পরিচালক রাশিদ পলাশের নতুন সিনেমা ‘ময়ূরাক্ষী’। এটি তিনি মুক্তি দিতে চান মে মাসের প্রথম সাপ্তাহে।

    শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) জাগো নিউজকে সিনেমাটির পরিচালক রাশিদ পলাশ বিষয়টি নিশ্চিত করেছেন।

    এ প্রসঙ্গে রাশিদ পলাশ জাগো নিউজকে বলেন, সিনেমার সম্পাদনার কাজ শেষ হয়েছে। দুই একদিন পর সেন্সর বোর্ডে জমা দেবো সিনেমাটি। এখন চলছে শেষ মুহূর্তের কাজ। ভালো একটি সিনেমা দর্শকদের উপহার দিতে কমতি রাখতে চাই না।

    সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী ববি হক। তার বিপরীতে একাধিক লুক ও শারীরিক কিছু পরিবর্তন নিয়ে হাজির হবেন সুদীপ বিশ্বাস দীপ। এতে আরও অভিনয় করছেন, সুমিত, সাদিয়া মাহি, দিপক কুমারসহ আরও অনেক।

    সিনেমার গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন গোলাম রাব্বানী। সংগীতায়োজন করেছেন জাহিদ নিরব। চিত্রগ্রহণ করেছেন সন্দীপ রায়। সিনেমাটি প্রযোজনা করেছে ‘আজ ইন্টারন্যাশনাল লিমিটেড’। সিনেমার গল্প গড়ে উঠেছে ২০১৯ সালে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে উড়োজাহাজ ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে।

    ২০২১ সালের ১ ডিসেম্বর মহরত অনুষ্ঠানে পরিচালক বলেছিলেন, ‘সিনেমায় একটি বিমান ছিনতাইয়ের ঘটনা আছে, কিন্তু এটি সেই ঘটনা নিয়ে নির্মিত কোনো সিনেমা নয়। এটি পুরোপুরি একটি প্রেমের গল্প।’

    এদিকে নির্মাতা রাশিদ পলাশ ‘রঙবাজার’ নামের আরও একটি সিনেমা শুটিং শেষ করে সম্পাদনার কাজ করছেন। জানা গেছে, এই সিনেমাটি চলতি বছরের শেষে মুক্তি পাবে। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন গোলাম রাব্বানী। প্রযোজনা করছেন সংস্থা লাইভ টেকনোলজি।

    অন্যদিকে প্রীতিলতাকে নিয়ে সিনেমা নির্মাণ করছেন নির্মাতা রাশিদ পলাশ। সিনেমাটির প্রীতিলতা চরিত্রে অভিনয় করছেন পরীমণি। এ সিনেমা প্রযোজনা করছে ‘ইউ ফর সি’ নামের একটি প্রোডাকশন হাউজ।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ