ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • তুরস্ক-সিরিয়ায় নিহত ৪৪ হাজার ছুঁইছুঁই

    তুরস্ক-সিরিয়ায় নিহত ৪৪ হাজার ছুঁইছুঁই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শক্তিশালী ভূমিকম্পে তুরস্ক-সিরিয়ায় নিহতের সংখ্যা বেড়ে ৪৪ হাজার ছুঁইছুঁই। দুই দেশে নিহত হয়েছেন অন্তত ৪৩ হাজার ৮৫৮ জন।

    শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) আল জাজিরা এই খবর জানিয়েছে।  
    তুরস্কের দুর্যোগ কর্তৃপক্ষ বলছে, দেশটিতে অন্তত ৩৮ হাজার ৪৪ জন নিহত হয়েছেন। অন্যদিকে, সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, সরকার নিয়ন্ত্রিত অঞ্চলে এক হাজার ৪১৪ জন নিহত হয়েছেন। জাতিসংঘের হিসাবে, সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চলে চার হাজার ৪০০ জন নিহত হয়েছেন।  

    গেল ৬ ফেব্রুয়ারি ভোরের দিকে ৭ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্প তুরস্ক ও সিরিয়ায় আঘাত হানে। পরে দুপুরের দিকে আরও একটি শক্তিশালী ভূমিকম্প তুরস্কে আঘাত হানে।  

    দেশ দুটিতে ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বহু বাড়িঘর ভেঙে পড়েছে। বহু লোকজন ঘরছাড়া হয়ে সাময়িক আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। তুরস্ক অনেক দেশের কাছ থেকে সাহায্যের আশ্বাস পেয়েছে। তবে সিরিয়ায় বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চলে ত্রাণ সাহায্য নিয়ে কিছুটা জটিলতা রয়েছে।   

    ভয়াবহ ভূমিকম্পের পর ১০ দিনেরও বেশি সময় কেটে গেছে। উদ্ধার অভিযান আগের চেয়ে কমে এসেছে। তবে এখনও ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিতদের উদ্ধার করা হচ্ছে। এই ভূমিকম্পে ৫০ হাজারেরও বেশি ভবন ভেঙে পড়েছে অথবা তীব্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।  


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ